বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের কাশিপুর ইউনিয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২৫১ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের কাশিপুর ইউনিয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ১৮ অক্টোবর ) বিকালে ফতুল্লার কাশিপুর কাউন্সিল অফিস মাঠে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

কাশিপুর ইউনিয়ন গার্মেন্টস শ্রমিক দলের নব কমিটির সভাপতি মো. ইউসুফ এর সভাপতিত্বে ও কাশিপুর ১নং ওয়ার্ড বিএনপির ক্রীড়া সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি মো.ইসমাইল হোসেন কাউছার। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাকির খান মুক্তি পরিষদের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গার্মেন্টস শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রনি,মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি এজাজ চৌধুরী, ফতুল্লা থানা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি কামাল হোসেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি মো.ইসমাইল হোসেন কাউছার বলেন, জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দল সুবিধাবঞ্চিত শ্রমিকদের নিয়ে কাজ করে। তাই নব গঠিত কমিটি শ্রমিক স্বার্থ রক্ষায় পাশে থেকে অনন্য ভূমিকা পালন করবে। তিনি ঐক্য নিয়ে কাজ করার আহবান জানিয়ে চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নব গঠিত কমিটিতে যারা রয়েছেন, সভাপতি মো.ইউসুফ, সিনিয়র সহ-সভাপতি মো.জনি, সহ সভাপতি মো. শাহাদাত, মো.রতন, সাধারণ সম্পাদক মো.রকি, যুগ্ম সাধারণ সম্পাদক মো.হাসান, সহ সাধারণ সম্পাদক মো. ফজলু, সাংগঠনিক সম্পাদক মো. রনি, সহ সাংগঠনিক সম্পাদক মো.সুজন, দপ্তর সম্পাদক মো.ইউনুছ, অর্থ সম্পাদক মো.সুমন, শিল্প ও গবেষণা সম্পাদক মো.সবুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান, সহ সম্পাদক মো.রাজন, মহিলা সম্পাদিকা জরিনা বেগম, সহ সম্পাদিকা মারজিনা আক্তার,যুব ও সমাজসেবা সম্পাদক মো.সুমন, সহ সম্পাদক মো.জুলহাস, কার্যকরী সদস্য মো. বাচ্চু ও ইসমাইল হোসেন কাউছার।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102