সোমবার, ১১ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
হামে ৪০০ শিশুর মৃত্যু: টিকার সংকট ও রাষ্ট্রীয় উদাসীনতার প্রতিবাদে না’গঞ্জে ছাত্র ফ্রন্টের সমাবেশ মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নয়, প্রশিক্ষিত জনগোষ্ঠী’: পেশার মর্যাদার দাবিতে না’গঞ্জে ফারিয়া’র বিক্ষোভ আসন্ন ঈদে শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ও শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিতে নারায়ণগঞ্জে উচ্চপর্যায়ের মতবিনিময় সভা বাক ও শ্রবণ প্রতিবন্ধী সদস্য এবং দুঃস্থ ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে জি আর চাউল বিতরণ নারায়ণগঞ্জে ‘আমরা জুলাই যোদ্ধা’র ৪১ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া নৈরাজ্য: অতিরিক্ত ভাড়া প্রত্যাহার ও ছাত্রদের হাফ পাসের দাবিতে সরব যাত্রী-শিক্ষার্থীরা চাষাড়ায় হ্যান্ডকাপ ও ওয়্যারলেসসহ দুই ‘ভুয়া র‌্যাব’ সদস্য গ্রেফতার আমলাপাড়া গার্লস স্কুলে পরীক্ষার্থীদের সেবায় ‘মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন’: পানি ও স্যালাইন বিতরণ বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত কাব্যছন্দ পাঠাগারের অভিষেক ও ৩য় বর্ষপূর্তি উপলক্ষে কবিতাপাঠ, আলোচনা ও ইন্সপায়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

ব্যাচ ৯৭, না’গঞ্জের আনন্দঘন প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৩০৯ 🪪
আনন্দঘন পরিবেশে ১৯৯৭ সালে এসএসসি পাশ করা শিক্ষার্থীদের সংগঠন ব্যাচ ৯৭, নারায়ণগঞ্জের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) সকালে বন্দর মদনগঞ্জের ওয়েলফেয়ার মাঠে সরকারী ইব্রাহিম আলম চাঁন উচ্চ বিদ্যালয় ও কলেজের সঙ্গে ব্যাচ ৯৭, নারায়ণগঞ্জ কমিটির ও-ই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচে মাত্র ১৬ রানে সরকারী ইব্রাহিম আলম চাঁন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে ব্যাচ ৯৭, নারায়ণগঞ্জ।
প্রথমে ব্যাট করে ব্যাচ ৯৭, নারায়ণগঞ্জ ১৪৬ রান করে। ১৪৭ রান তাড়া করতে গিয়ে নির্ধারিত ১৫ ওভারে ১২৯ রান করতে সমর্থ হয় ইব্রাহিম আলম চাঁন উচ্চ বিদ্যালয়।
খেলায় দারুন ব্যাটিং করে অর্ধশত রান হাঁকানো সরকারী ইব্রাহিম আলম চাঁন উচ্চ বিদ্যালয়ের রফিকুল ইসলাম সোহাগকে ম্যান অব দি ম্যাচের পুরস্কার দেয়া হয়।
এর আগে সকালে ব্যাচ ৯৭, নারায়ণগঞ্জের অধিনায়ক আজিবুর রহমান টসে জিতে প্রথমে ব্যাট করা সিদ্ধান্ত নেন।
প্রীতি ক্রিকেট ম্যাচে ব্যাচ ৯৭, নারায়ণগঞ্জ থেকে অংশ নেন- আজিবুর রহমান (অধিনায়ক), আক্তার হোসেন, কামরুল হাসান সোহাগ, মাইনউদ্দিন সোহাগ, আসিফ ইকবাল, ইশতিয়াক আহমেদ, আব্দুল সাত্তার, সোহান, আল আমিন, মামুন খাঁন, বাকি বিল্লাহ, রতন হোসেন, মোহাম্মদ শরীফ।
সরকারী ইব্রাহিম আলম চাঁন উচ্চ বিদ্যালয় থেকে খেলায় অংশ নেন- সামসুল হক দেওয়ান সোহাগ (অধিনায়ক), রফিকুল ইসলাম সোহাগ (সহ-অধিনায়ক), দিমান ইসলাম, রিয়াজ দেওয়ান, জি. এম. সুমন, আরিফ চৌধুরী, মোঃ শাহজালাল, মোঃ সুজন, উজ্জ্বল সরকার, আল আমিন, মাহমুদ ও লুৎফর রহমান সুমন।
ম্যাচের আম্পায়ারের দায়িত্ব পালন করেন- আল আমিন সোহাগ ও সনেট সিনহা।
প্রীতি ক্রিকেট ম্যাচ সর্ম্পকে ব্যাচ ৯৭, নারায়ণগঞ্জ কমিটির সভাপতি ডাঃ ফরহাদ আহমেদ জেনিথ জানান- নারায়ণগঞ্জের প্রত্যেকটি স্কুলের বন্ধুদের সঙ্গে সৌহার্দ-সম্প্রীতি বন্ধন মজবুত করার জন্য এ আয়োজন। এসব আয়োজনের মধ্য দিয়ে আমাদের মধ্যে যোগাযোগ আরও দৃঢ় হবে। শুধু ক্রিকেট নয়, নানা আয়াজনে আমাদের ব্যাচ একটি শক্তিশালী প্লাটফর্ম হয়ে উঠবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102