বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

মহিলা পরিষদ না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বার্তা প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৯০ 🪪
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন মন্দিরসহ নগরীর একাধিক পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় এবং শুভেচ্ছা বার্তা প্রদান করেন।
বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪ তারিখ বিকেলে ৪ টায়  নারায়নগঞ্জের  শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন মন্দিরের মহারাজ শ্রী একনাথনন্দ’র সাথে স্বাক্ষাৎ করেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী’র নেতৃত্বে জেলা নেতৃবৃন্দ।  তাঁরা পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় এবং শুভেচ্ছা বার্তা প্রদান করেন।
এ সময় আরও  উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি রীনা আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট হাসিনা পারভীন, সিনিয়র সদস্য গৌরী বসু, সহ-সাধারণ সম্পাদক রহিমা খাতুন, সংগঠন সম্পাদক প্রীতিকণা দাস, লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক লায়লা ইয়াসমিন,  সদস্য রাশিদা বেগম, রোকেয়া খাতুন, সুজাতা আফরোজ, শীলা সরকার, কাওসার আক্তার পান্না, নীলা আহমেদ, সুফিয়া বেগম প্রমুখ।
পরিদর্শন শেষে বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী বলেন, গতকাল মহাষষ্ঠীর থেকে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শুভ দুর্গাপূজা ২০২৪! সকলের প্রতি  শুভেচ্ছা। এই উৎসব সকলের জীবনে নিয়ে আসুক আনন্দ, সুখ, শান্তি ও সমৃদ্ধি। সমস্ত প্রতিবন্ধকতা কেটে যাক। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের সহযোগিতায় আনন্দঘন ও নিরাপদ পরিবেশে দুর্গোৎসব পালিত হোক এই প্রত্যাশা করি।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102