বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আতাউর রহমান সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে বন্দর থানা জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ  নারায়ণগঞ্জবাসীকে জাকির খানের পক্ষ থেকে আক্তার হোসেন অপুর ঈদের শুভেচ্ছা সনমান্দী ইউনিয়নে নতুন চমক,নির্বাচনে আসছেন বিউটি  জাকির খানের পক্ষ থেকে ফতুল্লায় হাজী সুমন মাহমুদের ঈদ উপহার বিতরণ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালো ছাত্রদল নেতা সিয়াম নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আলহাজ্ব মো. সোহাগ নারায়ণগঞ্জ ও বক্তাবলী ইউনিয়নবাসীকে এডভোকেট দিদারুল ইসলামের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে মহানগর জামায়াতের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ‘ঈদ মুবারক’ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা রবি বেপারী

পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৬৫১ 🪪

নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলীর পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার ( ৭ই মার্চ) সকালে শিক্ষাপ্রতিষ্ঠানটির হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও সভাপতি মোহাম্মদ নাজির হোসেন।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ নাজির হোসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জাতির পিতার অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি সবাইকে জাতির আদর্শকে ধারণ করে কাজ করার আহবান জানান।

পরে জাতির পিতা ও তাঁর পরিবারের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102