বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

‘পরিচ্ছন্ন সমাজ বিনির্মান’ এর লক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের নেতা মুন্না’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৪ 🪪

রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তায় ‘পরিচ্ছন্ন সমাজ বিনির্মান’ এর লক্ষ্যে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২৭ সেপ্টেম্বর ) রাতে ফতুল্লার ৯নং ওয়ার্ডস্থ ফকির গার্মেন্টস সংলগ্ন  এলাকায় এই আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।

ডা.মামুনের সভাপতিত্বে ও মো: ইমরান হোসাইন এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান বক্তা ও আয়োজক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা খায়রুল কবির মুন্না। এসময় অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন, মো. সিদ্দিকুর রহমান, মো. রুহুল আমিন, আব্দুর রহমান, মাহাবুবুর রহমান দিপু, মো.আফজাল হোসেন, মো. সিদ্দিকুর রহমান,  আলহাজ্ব মো: ইব্রাহিম, মো. আরিফ ( ওয়ারেন্ট অফিসার, বাংলাদেশ সেনাবাহিনী) সহ সবুজ বাগ আদর্শ চাষাড়া, মাউরাপট্টি, মহববত হাজী মসজিদ গলি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনায় বক্তৃতারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার, ফ্যাসিষ্ট শক্তির পরাজয় হয়েছে। কিন্তুু সমাজের রন্ধে রন্ধে অপশক্তি, সন্ত্রাস, মাদক রয়েগেছে । তাই পরিচ্ছন্ন রাস্ট্র ও সমাজ বিনির্মানে ভালো মানুষকে এগিয়ে আসতে হবে। ভালো মানুষের ভূমিকা ছাড়া সুন্দর সমাজ গঠন করা সম্ভব নয়।

এ ছাড়াও যুব সমাজের মধ্যে  উপস্থিত ছিলেন, এছাড়া ও উপসিস্থিত ছিলেন, মো. শিপলু,শহিদুল্লাহ সুজন, মো. জাহিদ, মো: মনির, মো. মানিক, মো. রিংকু, মো. রুহুল, মো. সাদ্দাম, মো. রফিক, মো. বাবু, মো. সুনাম সহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102