সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ

ছাত্র শিক্ষকদের আন্দোলনের চাপে না’গঞ্জ হাই স্কুল থেকে চলে গেলেন প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৪ 🪪

অবশেষে শিক্ষক-ছাত্র-শিক্ষকদের আন্দোলনের চাপে স্কুল ছেড়ে যেতে বাধ্য হলেন নারায়নগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান ভুইয়াকে।

রবিবার সকাল থেকে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে ঘেরাও করে রাখে। এসময় শিক্ষক ও শিক্ষার্থীরা প্রখান শিক্ষকের পদত্যাগ চেয়ে তার কক্ষ ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। এক পর্যায়ে প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে তাকে পদত্যাগ করার জন্য দাবী জানান। প্রধান শিক্ষক বিষয়টি জেলা প্রশাসক মাহমুদুল হককে অবহিত করলে তিনি শিক্ষকদের তার অফিসে যাওয়ার জন্য আহবান জানালে শিক্ষকরা জেলা প্রশাসকের কার্যালয়ে যেতে রাজী না হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নুরুন্নবী কে স্কুলে পাঠালে তিনি পরিস্থিতি বুঝতে পেরে ছাত্র-শিক্ষকদের দাবীর প্রেক্ষিতে প্রধান শিক্ষককে ছুটি নিয়ে স্কুল থেকে ছুটি নিয়ে চলে যেতে বলেন। এসময় প্রধান শিক্ষক মাহমুদুল হক উত্তেজনার মুখে স্কুল ত্যাগ করেন।

এদিকে ছাত্র-শিক্ষকদের উদ্দেশ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নুরুন্নবী বলেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্র শিক্ষকরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম সহ নানান অভিযোগ জানিয়েছেন। এ গুলো তদন্ত করে নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে বরখাস্ত করা হবে।

স্কুলের একাধিক শিক্ষক অভিযোগ করেন বিগত কমিটির সভাপতি চন্দন শীল প্রদান শিক্ষক মাহমুদুল হাসান ভুইয়াকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ করেন। তার ছত্রছায়ায় থেকে মাহমুদুল হাসান ভুইয়া নানান অপকর্মে জড়িয়ে পড়েন। সরকারী বেতন ছাড়াও তিনি স্কুল একাউন্ট থেকে প্রতিমাসে চার্জ এলাউন্স বাবদ ৮৮হাজার টাকা নিয়ে থাকেন। সা¤্রতিক সময়ে পট পরিবর্তনের পর সে নিয়মিত স্কুলে না আসায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102