রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আরিফ ‘মাহে রমজানের শিক্ষায় উজ্জীবিত হয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই’: হাজী মো. শহীদুল্লাহ ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, জাগ্রত হোক সম্প্রীতি’— দেশবাসীকে যুবদল নেতা জোসেফের ঈদ শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন ‘ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে’— নগরবাসীকে তরুণ সমাজসেবক রাকিবের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ মডেল কলেজ ও আল-আবরার মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু ‘ঈদুল ফিতর বয়ে আনুক সাম্য, শান্তি ও সম্প্রীতি’— নারায়ণগঞ্জসহ দেশবাসীকে রেজা রিপনের শুভেচ্ছা ফতুল্লায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা ও মারধর:  টাকা লুট, আদালতে মামলা রুপগঞ্জে তুচ্ছ ঘটনায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার চেষ্টা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন 

বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর উদ্যোগে স্বরচিত কবিতা পাঠ ও অভিযান পত্র গ্রন্থের পাঠ উন্মোচন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০১ 🪪
সৃজনশীল সাহিত্য সংগঠন বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর উদ্যোগে  শান্তির  পৃথিবী চাই, সর্বমানবিক স্বদেশ   চাই এই শ্লোগানে সাম্য- সম্প্রীতি-দ্রোহের স্বরচিত  কবিতা পাঠ ও অভিযান পত্রের পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়।  
১৪ সেপ্টেম্বর  রোজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা শহরের  জেলা শিল্প কলা একাডেমি নারায়ণগঞ্জ এর সেমিনার রুমে এ কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সভাপতি কবি আনিসুল হক এর সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি রইস মুকুল, কবি পুলক হাসান, কবি দীপক ভৌমিক,  কবি আল আশরাফুল বিন্ধু,মাদক বিরোধী সচেতন নাগরিক সচেতন সমাজ এর সভাপতি কবি মোঃ বদরুল হক।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদের স্মরণে একমিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু।
আলোচনায়  বক্তারা  আগামীর সুন্দর  বাংলাদেশের গড়ে তোলার  প্রত্যাশা ও   বৈষম্য বিরোধী ছাত্র জনতা গনঅভূথ্যানের বিষয় আলোচনায়  তুলে ধরেন  ।
অতিথিদের আলোচনার সময়  উপস্থিত কবিদের মধ্যে  স্বরচিত কবিতা পাঠ করেন, কবি কবির ভূইয়া,এস.ডি. শংকর, সুমন সরকার, আশা মনি,এস.এ.বিপ্লব, জয়নুল আবেদীন জয়, আবুল কালাম আজাদ, মেহেরাব উদ্দীন সিদ্দিক, রুহুল আমিন রুদ্র, মোঃ শাহ্ আলম, সালমা ডলি,আহমেদ রউফ, নাজমুল হোসাইন খান,শুক্কুর মাহমুদ জুয়েল, ফরিদুল মাইয়ান,এড.আমজাদ হোসেন, কালু সিকদার, ইয়াসিন আরাফাত, মেহেরাব সিদ্দিক ও পুষ্পিতা সহ প্রমূখ।
কবিতাপাঠ শেষে অভিযানপত্র গ্রন্থের পাঠ উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন কবি রাজলক্ষ্মী ও আবৃত্তি শিল্পী মাকসুদা ইয়াসমিন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102