বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

কুতুবপুরে শহীদ ছাত্র-জনতার রূহের মাগফেরাত ও বেগম খালেদা সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ২৯০ 🪪

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ছাত্র-জনতার রূহের মাগফেরাত কামনায়, দেশনেত্রী বেগম খালেদা সুস্থতা কামনায় ও দেশের পূর্বাঞ্চলে মানবসৃষ্ট ভয়াবহ বন্যায় আক্রান্ত দেশবাসীর সহায়তা ও বন্যাপরবর্তি পুনর্বাসনে সহযোগিতার লক্ষ্যে কুতুবপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া আনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার ৩০ আগষ্ট বিকালে শিবু মার্কেটে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব নজরুল মাদবর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু।

প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার।

প্রধান অতিথি শহিদুল ইসলাম টিটু বলেন এ এলাকাটি সন্রাসীদের অভয় অরন্য ছিল।আজ তারা কোথায়?পালিয়ে গেছে। আজ ১৬ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি নিহত গুম ছাএ জনতার রক্তের বিনিময়ে আমরা আবার স্বাধীনতা পেয়েছি।

প্রধান বক্তা রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন বহুদুর থেকে তারেক রহমান দেশের মানুষের কথা বিবেচনা করে দেশের পতাকা অক্ষুন্ন রাখার জন্য দিনের পর দিন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।আমরা তারেক রহমানের নির্দেশ মত আগামীতে কাজ করে যাব।

এসময় উপস্হিত ছিলেন ফতুল্লা থানা যুব দলের সভাপতি আব্দুল খালেক টিপু ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিন,সাগর প্রধান,আনিছ,হারুনসহ বিএনপির অঙ্গসংঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102