বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসি-২০২৬: আদর্শ স্কুল নারায়ণগঞ্জে পাসের হার ৯৪.৮০ শতাংশ  নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মহানগরী আমীর আবদুল জব্বার আড়াইহাজারে সম্পত্তি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ হামলায় আহত ৫ বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৮তম ফাঁসি দিবসে ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জের শ্রদ্ধা ও আলোচনা সভা প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি সিদ্ধিরগঞ্জের ‘ক্লুলেস’ তানিয়া হত্যা মামলার মূল রহস্য ফাঁস, পিবিআইয়ের হাতে ঘাতক স্বামী গ্রেফতার এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মনোনীত ফতুল্লায় রেললাইনের পাশে কয়েক হাজার মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল: এমপির কাছে বিকল্প সড়কের দাবি সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন

সাংবাদিক কাদেরীর মাতা’র জানাযা ও দাফন সম্পন্ন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৮৮ 🪪
নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন(এনইউজে)’ র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবু সাঈদ কাদেরীর মাতা জাহানারা বেগম (৮২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মঙ্গলবার (২৭শে আগস্ট) রাত ১০ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মরহুমা তিন পুত্র, দুই কন্যা এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন। নগরীর সনাতন পাল লেন এলাকার বাড়ীতে রাতে মরদেহ নেয়া হলে বিভিন্ন মানুষ ছুটে গিয়ে শোকাহত পরিবারকে সমবেদনা জানান। ফকিরটোলা জামে মসজিদে বুধবার ২৮শে অগাস্ট বুধবার বাদ জোহর মরহুমার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় বিভিন্ন মসজিদের খতিব, মাদ্রাসা ও স্কুলের শিক্ষক,রাজনীতিক, সাংবাদিক, মুসুল্লী, স্বজনরা অংশ নেন।

নগরীর মাসদাইর সিটি কবরস্হানে এরপর তাকে সমাহিত করা হয়। জানাযার আগে জ্যেষ্ঠপুত্র আবু সাঈদ কাদেরী মুসল্লী ও স্বজনদের নিকট মায়ের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102