বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

নগরীতে বন্যার্তদের জন্য ছাত্র ফ্রন্টের ত্রাণ সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২০৯ 🪪
ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লা সহ দেশের ১০/১২ টি জেলায় মারাত্মক বন্যায় জনজীবন খুবই বিপর্যস্ত। জেলাগুলির বিভিন্ন অঞ্চলে লাখো লাখো মানুষ পানি বন্দি হয়ে আছে । বাড়িঘর ভেসে যাওয়ায় খাদ্যের অভাবে মানুষ মানবেতর জীবন অতিবাহিত করছে।

 

তাদের সহায়তা করার জন্য সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার নেতাকর্মীরা শনিবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী নগরীর মন্ডলপাড়া, বাবুরাইল কালীর বাজার, ২ নং রেল গেইট, রাসেল পার্কসহ কয়েকটি এলাকায় মানুষের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করে।

এসময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছিমা আক্তার সহ নেতৃবৃন্দ ‍উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102