বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির

স্বৈরাচার সরকার মানুষের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে: রাজিব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২৮৩ 🪪
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র দীর্ঘায়ু, সুস্থ্যতার জন্য এবং সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৯ আগষ্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা দলিল লেখক ও তল্লাশি কারক কল্যাণ সমিতির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএন পি’র সাবেক যুগ্ম সাধারণ মাসুকুল ইসলাম রাজিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহআলম ভূইয়া।
দোয়ার পূর্বে প্রধান অতিথি বক্তব্যে বলেন- যে স্বৈরাচার সরকার গত ১৬ বছর বাংলাদেশের মানুষের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। যে পরিমাণ নিপিড়ন-নির্যাতন সহ্য করতে হয়েছে মানুষকে। আমরা যারা রাজনৈতিক নেতা-কর্মী রয়েছি তাদের উপর যে নির্যাতন হয়েছে সেগুলো নাই বা বললাম। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য যে নির্যাতন করেছে। সেটা রাজনৈতিক কর্মী হিসেবে এতটুকু ত্যাগ আমরা স্বীকার করতে পারি। বাংলাদেশের মানুষের কোন বাক স্বাধীনতা ছিলোনা। যে প্রতিষ্ঠানগুলো দেশের মানুষের অধিকার নিয়ে কথা বলতো, সে সকল প্রতিষ্ঠানগুলো স্বৈরাচারী সরকার ধ্বংস করে দিয়েছে। কোন প্রকার ন্যায়-নীতির তোযাক্কা না করে, দলীয়করণ করে সন্ত্রাসের মাধ্যমে একটি লুটতরাজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলো। এসব প্রতিষ্ঠানগুলো ধ্বংসের পিছনে এসকল প্রতিষ্ঠানের কিছু কিছু অসাধু কর্ম-কর্তরা দায়ী।
তিনি আরও বলেন- এই বাংলাদেশকে দূর্ণীতি মুক্ত শোষণ মুক্ত করার জন্যই শহীদরা আত্মত্যাগ করেছেন। আমরা কোন অবস্থাতেই তাদের আত্মত্যাগকে বৃথা যেতে দিবো না। তাই আজকের পর থেকে এ অফিসে কোন প্রকার দূর্ণীতি অনিয়ম করা যাবে না। যারা জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত তারা কখনোই অনীয়ম ও দূর্ণীতি করে না। যদি কেউ বিএনপি’র নাম ভাঙ্গিয়ে অপকর্ম করার চেষ্টা করে তাহলে সেটার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমরা যা কিছুই করিনা কেনো সবকিছু নিযমের মধ্যে থেকেই করতে হবে।
অনুষ্ঠানে তপন ভূইয়া তপু’র সার্বিক তত্বাবধানে এসময় আরও উপস্থিত ছিলেন- মোঃ রাজু মৃধা, শাওন আহমেদ, সুমন, লুৎফর রহমান, জাহিদ হোসেন, শিপলু, মাসুম খান, অঞ্জন, উজ্জ্বল হোসেন দেলোয়ার সহ অন্যান্য নেতা-কর্মীরা।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102