বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির

ফতুল্লর পশ্চিম মাসদাইরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২৪১ 🪪
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র ৮০তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেছে ফতুল্লা থানা কৃষকদল।
শনিবার (১৭ আগষ্ট) বিকাল ৩টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন পশ্চিম মাসদাইর বিসিক রোডে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ফতুল্লা থানা কৃষকদলের সদস্য সচিব সুমন আহম্মেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সদস্য সচিব কায়সার রিফাত।
 কায়সার রিফাত ও-ই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন- এ-ই নারায়ণগঞ্জে একজন গডফাদার আছে। আপনারা তাকে সবাই চিনেন এ. কে. এম. শামীম ওসমান। এ-ই ছাত্রসমাজ যখন আন্দোলনে নামে, তখন তিনি এবং তার ছেলে অয়ন ওসমান মিলে ছাত্র সমাজের উপর গুলি করেছে। শামীম ওসমান’র অনুসারীরাও গুলি কর্ষণে সামিল ছিল।
তিনি আরও বলেন- আমার শুধু বলবো এ-ই শামীম ওসমান নারায়ণগঞ্জের মানুষকে ভয়ভীতি দেখিয়ে ত্রাসের রাজ্য কায়েম করেছিলো। এ-ই ত্রাসের রাজ্যকে আমরা ভালো মানুষের রাজ্য তৈরী করতে চাই। আমরা চাই এ-ই নারায়ণগঞ্জে যেন ত্রাসের রাজ্য না থাকে। সবাই আমরা মিলে-মিশে একসাথে আবার নতুন করে এ-ই নারায়ণগঞ্জকে গড়ে তুলতে চাই।
কাশীপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি জুম্মন’র সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি আমির হোসেন বেপারী, বক্তাবলী ইউনিয়ন সভাপতি রহমতুল্লাহ, এনায়েতনগর ইউনিয়ন সভাপতি শাহাবুদ্দীন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ফতুল্লা ইউনিয়ন সভাপতি আহাদুর রহমান অয়ন, মোঃ কাইয়ুম, মোঃ মনিরুজ্জামান, রনি, মোঃ সাইফুল ইসলাম, মোঃ স্বপন, মোঃ জামাল, মোঃ রবিন, মোঃ শাহিনুল্লাহ, মোঃ শাহাবুদ্দিন, মোঃ রফিক, মোঃ আকাশ আহম্মেদ মামুন, মোঃ কায়সার আহম্মেদ শামীম সহ ফতুল্লা থানা কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপি’র অন্যান্য নেতা-কর্মীরা।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102