মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি সিদ্ধিরগঞ্জের ‘ক্লুলেস’ তানিয়া হত্যা মামলার মূল রহস্য ফাঁস, পিবিআইয়ের হাতে ঘাতক স্বামী গ্রেফতার এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মনোনীত ফতুল্লায় রেললাইনের পাশে কয়েক হাজার মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল: এমপির কাছে বিকল্প সড়কের দাবি সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপন নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে আন্ত: শ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো-নজরুল ইসলাম আজাদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৩০৩ 🪪

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সার্কের প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ মাহফিল, আলোচনা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ মে) বাদ জুম্মা নগরীর মিশন পাড়ায় এ কর্মসূচী পালন করা হয়।
কর্মসূচীতে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
এসময় তিনি বলেন, বিএনপির প্রতি আমাদের দ্বায়িত্ববোধ রয়েছে আর সেই দ্বায়িত্ববোধ থেকেই আমাদের সকলের কাজ করা উচিত। এই স্বৈরাচারী সরকার তারা যে ইতিহাস বিকৃত করতে চায়, আপনারা মন থেকে চিন্তা করে দেখুনতো জিয়াউর রহমানকে কি মানুষের মন থেকে মুৃচে ফেলতে পারবেন ? স্বাধীনতার ঘোষনাতো জিয়াউর রহমানই দিয়েছেন। এটাই বিকৃত করার চেষ্টা করে এই সরকার। কিন্তু এটা কি পেরেছে, এটা সম্ভব নয়। এটা মানুষের মনের মানচিত্রে আকাঁ আছে। এই মনের মানচিত্র থেকে কখনো এটা দূর করা সম্ভব না। আপনারা অপচেষ্টা করতে পারবেন কিন্তু কখনো লাভ হবে না। এদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন, তারা এখনো তার জন্য দোয়া করেন। আমরাও দোয় করি তার জন্য। কারন ওনারই অবদান এ সোনার বাংলা। মাছে ভাতে বাঙ্গালী, সোনার বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান। আজকে তারেক রহমান এদেশের মানুষের অধিকার রক্ষার্থে, ভোটের অধিকার রক্ষার্থে, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে তিনি যুদ্ধ ঘোষনা করেছেন। এটা গণতান্ত্রিক যুদ্ধ। এ সরকারের স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ, এদেশের মানুষের জন্য যুদ্ধ। আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে কঠিনতর আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী, ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাবো ইনশাআল্লাহ এবং এদেশের প্রধানমন্ত্রীত্ব নিয়ে এদেশ নেতৃত্ব দিবেন তারেক রহমান। যতদিন পর্যন্ত এ স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে না পারবো ততদিন পর্যন্ত তারেক রহমানের নেতৃত্বে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো।

এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম-আহবায়ক এ্যাড. সরকার হুমায়ন, ফতেহ রেজা রিপন, জেলা বিএনপির নেতা মোশারফ হোসেন, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তব্য শেষে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় ও উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102