বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ আদিলের ২য় শাহাদাত বার্ষিকীতে  নারায়ণগঞ্জ ও ঢাকা ছাত্রশিবিরের যৌথভাবে  আলোচনা ও দোয়া মাহফিল ‘সবুজ বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা ও ছাতা বিতরণ নারায়ণগঞ্জে  ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন: মহানগরী আমীরের তীব্র নিন্দা ও প্রতিবাদ  নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ, ডিপিডিসিতে স্মারকলিপি সংবাদ যদি বস্তুনিষ্ঠ হয়, তবেই তা সবার জন্য মঙ্গল বয়ে আনে: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন ফতুল্লায় পুলিশের বড় সাফল্য: ১৫১০ পিস ইয়াবাসহ ‘হোটেল মাসুদ’সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রাকিবের খোজঁ নিলেন জামায়াত আমীর আব্দুল জব্বার পরিচ্ছন্ন ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসকের সভাপতিত্বে সমন্বয় সভা এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবকে নারায়ণগঞ্জ চেম্বারের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জের সাংবাদিকতা, আইন ও নাগরিক আন্দোলনে মাহবুবুর রহমান মাসুমের অবদানের ৪ দশক

শেষ দিনেও প্রচারণায় ব্যস্ত স্বতন্ত্র প্রার্থী সাগর 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৩১৭ 🪪
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটের লড়াই হবে শুধু আপ্যায়ন সম্পাদক পদে। এই একটি পদেই যতো আলোচনা সমালোচনা হচ্ছে। স্বতন্ত্র প্রার্থী এড. ইখতিয়ার হাবিব সাগর হাল ছাড়েন নাই প্রচারণার শেষ দিনেও ভোটের লড়াই এ ব্যস্ত ছিলেন তিনি। সকাল ৯-৪ পযন্ত প্রতিটি আইনজীবীর কাছে গিয়ে একটি ভোটের জন্য আকুতি মিনতি করেছেন। সাধারণ ভোটারাও আস্বস্ত করছেন তাকেই ভোট প্রদান করবেন। 

এদিকে আপ্যায়ন সম্পাদক পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এড. মানজুদুল রশিদ রিফাত তিনিও প্রচারণায় ব্যস্ত তবে সাধারণ আইনজীবীদের মুখে মুখে ইখতিয়ার হাবিব সাগরের আলোচনা শোনা যাচ্ছে। বিএনপি ও তৃণমূল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ১৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তবে বর্তমানে একটি পদ নিয়েই নির্বাচনের মাঠ জমে উঠেছে।

হাল না ছেড়ে নির্বাচনের মাঠে স্বতন্ত্র প্রার্থী ইখতিয়ার হাবিব সাগর একাই বিরামহীন প্রচারণায় মাঠ চুষে বেড়িয়েছেন। এখন শেষ সময় শুধু ভোট গ্রহণের অপেক্ষায়। আওয়ামী লীগের ১৬ জন বিজয়ী হলেও বাকী একজনকে নিয়েই মাতামাতি করছেন। নির্বাচনের মাঠে কাউকে ছাড় দেওয়া হবে না তাই স্বতন্ত্র প্রার্থী এড. ইখতিয়ার হাবিব সাগরকে আওয়ামী লীগ ছোট করে দেখছে না। বিএনপি নির্বচানে আসে নাই তাই আওয়ামী লীগের রিজার্ভ ভোটগুলো আওয়ামী লীগের প্রার্থীই পাবে। তবে সাধারণ ভোটগুলো ভাগাভাগি হতে পারে বলে আওয়ামী লীগের শীর্ষ আইনজীবীরা মনে করছেন।

উল্লেখ আগামী ৩০ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ১৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শুধু আপ্যায়ন সম্পাদক পদে নির্বাচন হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102