শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দু’জন সহকারী কমিশনারকে শোকজের পর বদলি মেধা বিকাশে বিতর্কের বিকল্প নেই: বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে আলহাজ্ব মোহাম্মদ সোহাগ কাল রূপগঞ্জে আসছেন স্বাস্থ্যমন্ত্রী ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপি নেতা হীরা সরদার শেষকৃত্য নিয়ে জটিলতার অবসান, বিল্লালের লাশ দাফনের নির্দেশ হাই কোর্টের হোসিয়ারী কমিউনিটি সেন্টারের অফিস কক্ষ দখলের অভিযোগ বিএনপি নেতা টিপুর বিরুদ্ধে, পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ বন্দরে জমি বিরোধে আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে শ্রদ্ধা জানালেন আরিফুল ইসলাম টিটু ঢালি বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে হীরা সরদারের শ্রদ্ধা ও সংগ্রামী শুভেচ্ছা শুধু পুলিশের পক্ষে যানজট নিয়ন্ত্রণ সম্ভব নয়, প্রয়োজন সবার সম্মিলিত সহযোগিতা: এসপি হাবিবুর রহমান 

১৭ দিনেও খোঁজ মিলেনি বন্দরের নিখোঁজ হাফেজ ইমামের

বন্দর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৪ 🪪

১৭ দিনেও খোঁজ মিলেনি নারায়ণগঞ্জের বন্দরের নিখোঁজ হাফেজ ইমাম হোসেনের (১৬)। গত ২৫ নভেম্বর পিরোজপুর জেলার সরূপকাঠির ছারছিনা এলাকা থেকে সে নিখোঁজ হয়। এরপর থেকে তাকে নানা জায়গায় খুঁজে বেড়াচ্ছে পরিবারের সদস্যরা।

নিখোঁজ ইমাম হোসেন নারায়ণগঞ্জের বন্দর আলীনগর এলাকার সাদেকুর রহমানের ছেলে। সে সরূপকাঠি জেলার ছারছিনা এলাকায় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো।

নিখোঁজ ইমাম হোসেনের চাচা আব্দুল গাফ্ফার জানান, হালকা-পাতলা গড়নের শ্যামবর্ণের ইমাম হোসেন চশমা পড়তো। এছাড়াও হারিয়ে যাবার সময় সে পাঞ্জাবি ও টুপি পড়া ছিলো। তিনি আরও জানান, এ ঘটনায় গত ৬ ডিসেম্বর পিরোজপুর জেলার নেছারাবাদ সরূপকাঠি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নং-২৩৮।

যদি কোন সহৃদয়বান ব্যক্তি ইমাম হোসেনের সন্ধ্যায় পেয়ে থাকেন তবে ইমাম হোসেনের বাবা সাদেকুর রহমান ০১৯৬০২৬৩০৮০ অথবা আব্দুল গাফ্ফার ০১৭১৬৪২৭৮১০ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102