মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
দেওভোগ রাধা গোবিন্দ মন্দিরে সাবমার্সিবল পাম্প উদ্বোধন করলেন সিটি প্রশাসক সাখাওয়াত  সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামী’র গণসংযোগ  নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দাওয়াতি গণসংযোগ ও লিফলেট বিতরণ প্রেস ক্লাবে নবাগত এসপি: নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদকে ডা. মজিবুর রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন সোনারগাঁয়ে পুকুর ও নদীতে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত পুলিশি পাহারায় মাসদাইর কবরস্থানে শুভ চন্দ্র দাস ওরফে বিল্লালের দাফন যারা শিল্প-সাহিত্যে জড়িতদেরকে অনুৎসাহিত নয় অনুপ্রেরণা দিতে হবে: অধ্যাপক ড. দিদারুল আলম সিদ্ধিরগঞ্জে জামায়াতের মাসব্যাপী দাওয়াতি  গণসংযোগ উপলক্ষে লিফলেট বিতরণ

দেওভোগ রাধা গোবিন্দ মন্দিরে সাবমার্সিবল পাম্প উদ্বোধন করলেন সিটি প্রশাসক সাখাওয়াত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ 🪪

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৪ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণ আখড়ায় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এর অর্থায়নে সাবমার্সিবল পাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে পাম্পটির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মন্দির পরিচালনা কমিটির সদস্য, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উদ্বোধনের পর সাবমার্সিবল পাম্পটি সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের পানির সংকট নিরসনে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে মন্দিরে আগত ভক্ত-পুণ্যার্থী ও দর্শনার্থীদের পাশাপাশি আশপাশের বাসিন্দারাও দৈনন্দিন প্রয়োজনীয় পানি ব্যবহারের সুযোগ পাবেন।

উদ্বোধনকালে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নাগরিকদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার। নগরীর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সুরক্ষার পাশাপাশি এলাকাবাসীর বিশুদ্ধ পানির সংকট নিরসনে সিটি করপোরেশন নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রীতির নারায়ণগঞ্জ গড়তে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নাগরিক অধিকার নিশ্চিত করা হবে।”

এদিকে মন্দিরে সাবমার্সিবল পাম্প স্থাপন ও তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, পুরোহিত ও ভক্ত-দর্শনার্থীরা। তাঁদের মতে, দীর্ঘদিনের পানির সংকটের কারণে মন্দিরে আগত পুণ্যার্থী ও স্থানীয়দের নানা সমস্যায় পড়তে হতো। নতুন পাম্প চালু হওয়ায় সেই দুর্ভোগ অনেকটাই কমবে।

স্থানীয়রা জানান, মন্দিরের ধর্মীয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি আশপাশের মানুষের দৈনন্দিন পানির চাহিদা পূরণেও পাম্পটি কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠান ও বিভিন্ন উৎসবের সময় পানির চাহিদা বেড়ে গেলে এটি স্থানীয়দের জন্য বাড়তি সুবিধা নিশ্চিত করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, মন্দির পরিচালনা কমিটির সদস্য, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102