বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি আমরা সবাই ভাই ভাই, সম্প্রীতির বাংলাদেশ গড়তে আমরা সবসময় আপনাদের পাশে আছি: রাকিব না’গঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের শারদীয় শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠিত  বিসিকে ফকির এ্যাপারেলসে উৎসবমুখর পরিবেশে শ্রমিক অংশগ্রহণকারী কমিটি নির্বাচন সম্পন্ন অচল রাস্তা ও জলাবদ্ধতায় দুর্ভোগে ফতুল্লার ৯ নম্বর ওয়ার্ডবাসী; সংস্কারের আশ্বাসের তিন মাসেও হয়নি দৃশ্যমান অগ্রগতি সেলিনা হাসপাতালের চেয়ারম্যান আলীনূর শরীফ শামীমের শারীরিক খোঁজ নিলেন বিপিএইচসিডিএ নেতৃবৃন্দ এসপি অফিস থেকে চানমারী পর্যন্ত লিংক রোডে ফের পরিচ্ছন্নতা অভিযান: ময়লা ফেললে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির হকারদের উচ্ছেদ নয়, শৃঙ্খলা ও জনভোগান্তি কমাতেই উদ্যোগ: চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার এলাকাবাসীর দীর্ঘ ৮ বছর বিরতির পর নারায়ণগঞ্জ সদর উপজেলায় আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে কাব ক্যাম্পুরী ‘কথা নয়, এখন কাজের পালা’: অবৈধ অটো ও ফুটপাত মুক্ত করতে নাসিক প্রশাসকের কঠোর বার্তা

শাহরিয়াজ শুভ্রর ৯ম মৃত্যুবার্ষিকী তে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯১ 🪪
আজ ৮ সেপ্টেম্বর, ২০২৬ রোজ মঙ্গলবার বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ফতুল্লা থানার সাবেক সংগঠক এবং সংবাদকর্মী শাহরিয়াজ শুভ্রর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা কার্যালয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। 
শ্রদ্ধাঞ্জলিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ছাত্রনেতা ফারহানা মানিক মুনা।
জেলা সভাপতি সৃজয় সাহার সভাপতিত্ব ও সাধারন সম্পাদক সৌরভ সেনের সঞ্চালনায় আরোও উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ সভাপতি ইউশা ইসলাম ও তাইরান আবাবিল রোজা,সহ সাধারন সম্পাদক অপূর্ব রয়,সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব তাহমিদ আনোয়ার সহ বিভিন্ন শাখর নেতৃত্ব ও সদস্যরাা।
শ্রদ্ধাঞ্জলি শেষে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা ফারহানা মানিক মুনা তার আলোচনায় বলেন,
২০১৭ সালের ৭ সেপ্টেম্বর শুভ্র নিখোজ হন পরবর্তীতে ৯ সেপ্টেম্বর তার লাশ উদ্ধার  হয়। দীর্ঘ ৯ বছর পার হয়ে গেলেও শুভ্র হত্যার বিচার হয়নি। চিহ্নিত আসামীরা গ্রেফতার হওয়ার পর দীর্ঘ ৯ বছর কেটে গেলেও শুভ্র হত্যা মামলার চার্জশিট গঠন করা হয়নি৷ নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশে যেই বিচারহীনতার সংস্কৃতি বিরাজমান, শুভ্র সহ গুম খুনের শিকার সকলের হত্যার বিচারের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।
জেলা সভাপতি সৃজয় সাহা বলেন,
শাহরিয়াজ শুভ্র বেঁচে থাকাকালীন যে নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ার লড়াই করেছেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন সেই লড়াইয়ের ধারাবাহিকতায় লড়াই চালিয়ে যাবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102