বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

বন্দরে অস্ত্রসহ গ্রেপ্তার ৪ যুবক 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৪০৩ 🪪
নারায়নগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি পিস্তল  ও দুই রাউন্ড গুলি সহ ৪ যুবককে গ্রেফতার  করেছে বলে জানা গেছে।
গ্রেফতারকৃতরা হলো নারায়নগঞ্জ জেলার বন্দর থানার চানপুর দক্ষিন পাড়ার সরাফত আলী ওরফে আলী হোসেনের পুত্র রুবেল প্রধান(৩২), একই থানার  চানপুর উত্তর পাড়ার শফিকুল ইসলামের পুত্র নাঈমুর রহমান (২৪), চানপুর দক্ষিন পাড়ার মৃত সিরাজুল ইসলামের পুত্র ওমর ফারুখ (৩৮) ও মোঃ তাজুল ইসলামের পুত্র মোঃ ফারুক(২৭)।
শনিবার(২৮ অক্টোবর) রাতে  তাদের কে বন্দর থানার মদনপুরের  চানপুরস্থ জামালউদ্দিনের বাড়ীতে অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। তবে জেলা গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় সুজন ও ইমরান ভূইয়া নামের অপর দুই যুবক।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত  সাড়ে দশটার দিকে  জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এস,এম শাহী,পরিদর্শক আশিক ইমরান,সহকারী উপ-পরিদর্শক আরাফাত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে জেলার বন্দর থানার চানপুরস্থ জামাল উদ্দিনের বাড়ীতে অভিযান চালিয়ে রুবেল প্রধান,নাঈমুর রহমান,ওমর ফারুখ ও মোঃ ফারুখ কে একটি বিদেশী পিস্তল এবং দুই রাউন্ড গুলি সহ গ্রেফতার করে। পিস্তল ও গুলি উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102