সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১৩নং ওয়ার্ডবাসীসহ নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা হীরা সরদার নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মহানগর প্রজন্ম দল নেতা অপু প্রিয় বক্তাবলীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আলাউদ্দিন বারী বাংলাদেশ বেসরকারি হসপিটাল ও ডায়াগনস্টিক এসোসিয়েশন নারায়ণগঞ্জের প্রধান উপদেষ্টা হলেন এড. টিপু ফতুল্লার ভয়াবহ জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি প্রদান জাতীয় সংসদে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরতে চান এড.আসমা হেলেন বিথী আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারনেই নারায়ণগঞ্জে অপরাধ বেরেই চলেছে: সাইদুল ইসলাম সিয়াম গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ ও মিছিল না’গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: রাজনৈতিক অঙ্গনে তোলপাড় না’গঞ্জ সদরে ভূমি তথ্য ও সেবা ক্যাম্প: আধুনিক ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফেরানোর প্রত্যয় জেলা প্রশাসকের

বাংলাদেশ বেসরকারি হসপিটাল ও ডায়াগনস্টিক এসোসিয়েশন নারায়ণগঞ্জের প্রধান উপদেষ্টা হলেন এড. টিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৬০ 🪪

বাংলাদেশ বেসরকারি হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ) নারায়ণগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট আবু আল ইউছুফ খান টিপু।

গত ২০ ডিসেম্বর সংগঠনের এক বিশেষ সভায় কার্যকরী কমিটির সকল সদস্যের সর্বসম্মতিক্রমে তাকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

রবিবার (১২ এপ্রিল) রাতে শহরের মিশনপাড়ায় হোসিয়ারী সমিতি কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের নেতৃবৃন্দ নব-মনোনীত প্রধান উপদেষ্টার হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বের পত্র তুলে দেন। সংগঠনের সভাপতি ডাঃ মজিবুর রহমানের নেতৃত্বে এই প্রতিনিধি দল তাকে অভিনন্দন জানান।

প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণকালে এডভোকেট আবু আল ইউছুফ খান টিপু বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। নারায়ণগঞ্জের বেসরকারি স্বাস্থ্যসেবা খাতকে আরও আধুনিক, জনবান্ধব এবং সুশৃঙ্খল করতে আমি এই সংগঠনের সাথে কাজ করে যাব। আমাদের লক্ষ্য হবে সাধারণ মানুষ যেন বেসরকারি ক্লিনিক ও হসপিটালগুলো থেকে সঠিক ও মানসম্মত সেবা পায়, তা নিশ্চিত করা।”

এ সময় সংগঠনের সভাপতি ডাঃ মজিবুর রহমান বলেন, “এডভোকেট টিপু সাহেবের মতো একজন দক্ষ ও নীতিবান ব্যক্তিত্ব আমাদের সাথে যুক্ত হওয়ায় এই সংগঠনের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। তার সুপরামর্শে আমরা নারায়ণগঞ্জের চিকিৎসা খাতের বিদ্যমান সমস্যাগুলো দূর করে সেবার মান আরও উন্নত করতে পারব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার কোষাধ্যক্ষ ও সেন্ট্রাল জেনারেল হসপিটালের পরিচালক মনিরুজ্জামান মনির, মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের মোহাম্মদ সাইফুল্লাহ, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মোঃ আসাদুজ্জামান জুয়েল, আলহেরা জেনারেল হসপিটালের মোহাম্মদ বাদল মিয়া এবং সিটি লাইফ হসপিটালের মোহাম্মদ তোফাজ্জল হোসেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102