সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১৩নং ওয়ার্ডবাসীসহ নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা হীরা সরদার নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মহানগর প্রজন্ম দল নেতা অপু প্রিয় বক্তাবলীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আলাউদ্দিন বারী বাংলাদেশ বেসরকারি হসপিটাল ও ডায়াগনস্টিক এসোসিয়েশন নারায়ণগঞ্জের প্রধান উপদেষ্টা হলেন এড. টিপু ফতুল্লার ভয়াবহ জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি প্রদান জাতীয় সংসদে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরতে চান এড.আসমা হেলেন বিথী আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারনেই নারায়ণগঞ্জে অপরাধ বেরেই চলেছে: সাইদুল ইসলাম সিয়াম গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ ও মিছিল না’গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: রাজনৈতিক অঙ্গনে তোলপাড় না’গঞ্জ সদরে ভূমি তথ্য ও সেবা ক্যাম্প: আধুনিক ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফেরানোর প্রত্যয় জেলা প্রশাসকের

ফতুল্লার ভয়াবহ জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৫৭ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের ভয়াবহ জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন এবং জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। রবিবার (১২ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ফতুল্লা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড, বিশেষ করে লালপুর, পৌষার পুকুরপাড়, ইসদাইর ও গাবতলী এলাকা বর্তমানে জলমগ্ন হয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে ডিএনডি প্রকল্পের আওতাভুক্ত নলখালি ও বাগড়ামারী খাল খনন না করা এবং শিল্প ও গৃহস্থালি বর্জ্যে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়েছে। এছাড়া রেলওয়ের ডাবল লাইন প্রকল্পের কারণে বিভিন্ন অংশে পানি নিষ্কাশন পয়েন্টে বাঁধ সৃষ্টি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। নিচু এলাকা হওয়ায় বৃষ্টির পানি নামার পরিবর্তে উল্টো খাল থেকে পানি লোকালয়ে প্রবেশ করে জনজীবন বিপর্যস্ত করে তুলছে।

জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসীর পক্ষ থেকে ৫ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়:
১. পূর্ব লালপুর পাকিস্তান খাদ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে উচ্চ ক্ষমতাসম্পন্ন স্থায়ী পাম্প স্টেশন স্থাপন করা।
২. ডিএনডি প্রকল্পের আওতাধীন নলখালি ও বাগড়ামারীসহ সকল খাল অন্তত ১০ ফুট গভীর করে খনন করা।
৩. লালপুর ও পৌষার পুকুরপাড় এলাকায় ৫-৭ ফুট গভীর বক্স ড্রেন নির্মাণ এবং রাস্তা ২-৩ ফুট উঁচু করে খালের সাথে সংযোগ স্থাপন করা।
৪. রেলওয়ে কর্তৃক নির্মিত সকল অস্থায়ী বাঁধ অপসারণ করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা।
৫. খালের মুখে জমে থাকা বর্জ্য অপসারণ করে ড্রেনের পানি নামানোর ব্যবস্থা করা।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী, জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল, মাইনউদ্দিন মেম্বার, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধন শেষে এলাকাবাসীর একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন এবং দ্রুত এই সংকট নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতিদ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে অত্র এলাকার কয়েক হাজার মানুষ আরও কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102