সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১৩নং ওয়ার্ডবাসীসহ নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা হীরা সরদার নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মহানগর প্রজন্ম দল নেতা অপু প্রিয় বক্তাবলীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আলাউদ্দিন বারী বাংলাদেশ বেসরকারি হসপিটাল ও ডায়াগনস্টিক এসোসিয়েশন নারায়ণগঞ্জের প্রধান উপদেষ্টা হলেন এড. টিপু ফতুল্লার ভয়াবহ জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি প্রদান জাতীয় সংসদে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরতে চান এড.আসমা হেলেন বিথী আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারনেই নারায়ণগঞ্জে অপরাধ বেরেই চলেছে: সাইদুল ইসলাম সিয়াম গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ ও মিছিল না’গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: রাজনৈতিক অঙ্গনে তোলপাড় না’গঞ্জ সদরে ভূমি তথ্য ও সেবা ক্যাম্প: আধুনিক ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফেরানোর প্রত্যয় জেলা প্রশাসকের

জাতীয় সংসদে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরতে চান এড.আসমা হেলেন বিথী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৬০ 🪪

সাধারণ মানুষের অগ্রধিকার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জের পরিচিত মুখ এডভোকেট আসমা হেলেন বিথী। তিনি নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠনের পর বিএনপি’র ভেতরে এখন সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এই দৌড়ে তৃণমূলের পছন্দের তালিকায় উঠে এসেছে এডভোকেট আসমা হেলেন বিথীর নাম। স্বৈরাচার বিরোধী আন্দোলনে ত্যাগ, নিষ্ঠা এবং আইনি লড়াইয়ে নেতাকর্মীদের পাশে থাকায় তিনি এলাকায় একজন গ্রহণযোগ্য নেত্রী হিসেবে সমাদৃত।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মতে, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে হয়রানি ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া সত্ত্বেও তিনি দলীয় কর্মকাণ্ডে অটল ছিলেন। বিশেষ করে নারী নেতৃত্ব বিকাশ এবং নারীদের রাজনৈতিকভাবে সংগঠিত করার ক্ষেত্রে তার ভূমিকা অগ্রগণ্য।

মনোনয়ন ফরম সংগ্রহের পর এক প্রতিক্রিয়ায় এডভোকেট আসমা হেলেন বিথী বলেন, “আমি আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা দেশমাতা বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছি। দলের দুর্দিনে আমি সবসময় সাধারণ মানুষ ও তৃণমূলের কর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি।”

তিনি আরও বলেন, “রাজনীতি মানেই মানুষের সেবা। আমি চাই দেশের প্রতিটি মানুষ সমানভাবে উন্নয়নের অংশীদার হোক। নারী ও পুরুষ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করলে একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব। দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন প্রদান করে, তবে আমি জাতীয় সংসদে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরব এবং বিশেষ করে নারী ও শিশুদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা পালন করব।”

আসমা হেলেন বিথীর মনোনয়ন সংগ্রহের খবরে নারায়ণগঞ্জের আইনজীবী ও বিএনপি ঘরানার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। তৃণমূলের নেতারা আশা প্রকাশ করছেন, দলের জন্য নিবেদিতপ্রাণ ও ত্যাগী এই নেত্রীকে মূল্যায়ন করা হলে নারী নেতৃত্ব আরও বেগবান হবে এবং সাধারণ মানুষের আস্থার প্রতিফলন ঘটবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102