রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ ও মিছিল না’গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: রাজনৈতিক অঙ্গনে তোলপাড় না’গঞ্জ সদরে ভূমি তথ্য ও সেবা ক্যাম্প: আধুনিক ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফেরানোর প্রত্যয় জেলা প্রশাসকের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন এড. আসমা হেলেন বিথী নারায়ণগঞ্জকে হকার ও যানজটমুক্ত করার অঙ্গীকার টিপুর: নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ আগে উচ্ছেদ পরে পুনর্বাসন: হকার ও যানজটমুক্ত নগরী গড়তে রাজনৈতিক নেতাদের সাথে নাসিক প্রশাসকের মতবিনিময় দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ: তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি বিপ্লব খাঁনের ​নৈতিকতাসম্পন্ন নাগরিক দিয়েই সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব: মাওলানা মইনুদ্দিন আহমাদ ​ নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

না’গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯২ 🪪

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করেছেন মহানগরীর ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন প্রধান। একজন সিনিয়র নেতার প্রতি তৃণমূল পর্যায়ের একজন নেতার এমন শিষ্টাচারবহির্ভূত আচরণে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র ক্ষোভ ও উত্তজনা বিরাজ করছে।

সম্প্রতি আল আমিন প্রধান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে অ্যাডভোকেট টিপুকে চরমভাবে গালিগালাজ করে লেখেন, “টিপু কে আমার স্কুলে ভর্তি করে দিয়েন তো। এই কুকুরের বাচ্চা কার সাথে কিভাবে কথা বলতে হয় এটা আমারই অকে সিখান লাগবে লাগবো।”

তার এই পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়। মহানগর বিএনপির দ্বিতীয় শীর্ষ পদের একজন নেতাকে নিয়ে এমন অশ্লীল শব্দ ব্যবহার করায় হতবাক হয়েছেন দলের সাধারণ নেতাকর্মীরা। তারা একে চরম রাজনৈতিক ঔদ্ধত্য এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে দেখছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানান, “একটি বৃহত্তর রাজনৈতিক দলে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের শীর্ষ পর্যায়ের নেতাকে নিয়ে এমন অকথ্য গালিগালাজ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সরাসরি দলীয় শৃঙ্খলার পরিপন্থী।”

এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক সচেতন মহলে আলোচনা চলছে যে, আল আমিন প্রধানের এই মন্তব্য কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, বরং দলের অভ্যন্তরীণ বড় কোনো কোন্দলের বহিঃপ্রকাশ। অনেক নেতাকর্মী আল আমিন প্রধানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের ঘটনা দলের ভাবমূর্তি নষ্ট করছে এবং তৃণমূল কর্মীদের মধ্যে ভুল বার্তা দিচ্ছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিষয়টি নিয়ে মহানগর বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102