সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সাব্বির হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে কোর্ট প্রাঙ্গণে এলাকাবাসীর বিশাল মানববন্ধন মিতালী মার্কেটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ব্যবসায়ীদের নারী উদ্যোক্তা ফারিয়া’র সিপি ফাইভ স্টার শো রুম এর শুভ উদ্বোধন ‘হকারদের টাকা খাওয়ার আগে যেন আমার মৃত্যু হয়’- এড.টিপু আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কিশোরগ্যাংমুক্ত নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসন বদ্ধপরিকর : ডিসি রায়হান কবির ফতুল্লায় ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ সিদ্ধিরগঞ্জে অবৈধ তেল মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের ২০ হাজার টাকা জরিমানা ও কঠোর হুঁশিয়ারী নিরাপদ সড়কের চেয়ে সচেতন নাগরিক গড়ে তোলা বেশি জরুরি’: ছাত্রদল নেতা সাগর দিলারা হাফিজের মৃত্যুতে মহানগর বিএনপি নেতা রেজা রিপনের গভীর শোক অন্যের সম্পদের প্রতি আমার লোভ নেই, ষড়যন্ত্রকারীরা সফল হবে না’: এড. টিপু

সিদ্ধিরগঞ্জে অবৈধ তেল মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের ২০ হাজার টাকা জরিমানা ও কঠোর হুঁশিয়ারী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১১৩ 🪪

জ্বালানী তেল সংকট নিরসনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির এর নির্দেশনায় অব্যাহত অভিযান চালিয়ে যাচ্ছেন জেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও তেলের ডিপুগুলোতে।তারই ধারাবাহিকতায় আজ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখার অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৯শ’ লিটার অকটেন ও ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা সহ কঠোর হুঁশিয়ারি প্রদান করেছেন যাতে ভবিষ্যতে এই রকমের কাজ আর না করা হয়।

শনিবার (২৮ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় পদ্মা ডিপোর পাশে অবস্থিত মেসার্স মেহেদী এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুহা তাবিলের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

অভিযানকালে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং ভেতরে অবৈধভাবে মজুদ রাখা প্রায় ৯শ’ লিটার অকটেন ও ডিজেল উদ্ধার করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুহা তাবিল জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102