বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে তরুণ সমাজসেবক মোহাম্মদ মিন্টুর রক্তিম শুভেচ্ছা জেলা তথ্য অফিস এর আয়োজনে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণে আলোচনা সভা অনুষ্ঠিত স্মৃতিস্তম্ভ রক্ষায় তারুণ্যের উদ্যোগ: নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তির কর্মসূচি শহীদদের বীরত্বগাথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব: জেলা প্রশাসক বন্দরের লাঙ্গলবন্দে সনাতন ধর্মালম্বীদের পুণ্য স্নানোৎসব আজ থেকে শুরু  জ্বালানি তেলের যথাযথ সরবরাহ ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে সদর উপজেলা প্রশাসনের অভিযান মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা জিয়ার রক্তিম শুভেচ্ছা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে মহানগর প্রজন্ম দল নেতা আক্তার হোসেন অপুর শুভেচ্ছা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে আল আমিন ইকবালের রক্তিম শুভেচ্ছা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে জেলা গার্মেন্টস শ্রমিক দল নেতা ইসমাইল হোসেন কাউছারের শুভেচ্ছা

জেলা তথ্য অফিস এর আয়োজনে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩১ 🪪

আজ ২৫ মার্চ ২০২৬ ইং নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস এর আয়োজনে ২৫ মার্চ ২০২৬ ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম, বিশেষ বক্তা নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আয়াত আলী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মো: ইয়াসির আরাফাত, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন এর সহকারি পরিচালক হুমায়ুন কবির এবং নারায়ণগঞ্জ সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি আলহাজ্ব আবুল কালাম।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান।
অনুষ্ঠানের প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বলেন, বাংলাদেশের মানুষ এই দিনটিকে গভীর শোক, শ্রদ্ধা ভরে স্মরণের মাধ্যমে পালন করে। রাত ১১টা থেকে ১১টা ১ মিনিট পর্যন্ত প্রতীকী ব্ল্যাকআউট পালন করে সেই অন্ধকার রাতের স্মৃতি পুনরুজ্জীবিত করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও সাধারণ মানুষ শহীদদের স্মরণে আলো নিভিয়ে নীরবতা পালন করেন।

উক্ত অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে তথ্য অফিসার কামরুজ্জামান বলেন, এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার মূল্য কতটা গভীর এবং বেদনাবিধুর। ২৫ মার্চ কেবল একটি তারিখ নয়, এটি বাঙালির জাতিসত্তার ইতিহাসে এক অমোচনীয় অধ্যায়। নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস তুলে ধরা এবং গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সচেতনতা বৃদ্ধি করা এখন সময়ের দাবি।

একই সঙ্গে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি মানবিক, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই হতে পারে এই দিনটিকে স্মরণীয় করে রাখার প্রকৃত অঙ্গীকার।অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ এবং বক্তারা ২৫ মার্চ গণহত্যা এবং ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102