এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। এই উৎসব মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো আত্মশুদ্ধি অর্জন এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। সবাইকে এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
ড. আতাউর রহমান দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।