পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী প্রজন্ম দলের সদস্য সচিব আক্তার হোসেন অপু। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির প্রভাবশালী নেতা জাকির খানের পক্ষ থেকে তিনি এই শুভেচ্ছা জানান।
গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় আক্তার হোসেন অপু বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই আনন্দ ভাগাভাগি করে নিতে হবে সমাজের সকল স্তরের মানুষের সাথে। নারায়ণগঞ্জবাসীর প্রিয় নেতা জাকির খানের পক্ষ থেকে আমি সকলকে জানাই ঈদের নির্মল শুভেচ্ছা। ‘ঈদ মোবারক’।”
তিনি তার বার্তায় আরও উল্লেখ করেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের সাম্য, মৈত্রী ও সম্প্রীতির শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরের প্রতি ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করাই হোক এবারের ঈদের অঙ্গীকার। জাকির খান সবসময় নারায়ণগঞ্জের গণমানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন এবং আছেন। তার পক্ষ থেকে আমি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”
পরিশেষে আক্তার হোসেন অপু দেশ ও জাতির মঙ্গল কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন এবং ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন।