বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা অনুষ্ঠিত ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু: রেজা রিপনের গভীর শোক বিসিবির গুরুত্বপূর্ণ দুই পদে নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান: আবদুল জব্বারের অভিনন্দন শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে বিএনপি নেতা মোশাররফ হোসেনের উদ্যোগে মিলাদ ও দোয়া  শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশের কঠোর হওয়ার নির্দেশনা: নারায়ণগঞ্জে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত তৃণমূল পর্যায়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত শক্তিশালী করার আহ্বান জেলা প্রশাসকের কুতুবপুরে শিগগিরই সাঁড়াশি অভিযান, কাউকেই ছাড় দেওয়া হবে না’: পুলিশ সুপার তীব্র গরমে পথচারীদের স্বস্তিতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ; ছাতা ও পানি বিতরণ ফতুল্লার কুতুবপুরে সন্ত্রাসী হামলা ও শ্লীলতাহানি: মামলা তুলে নিতে হুমকির অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন

যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবে শ্রমজীবীরা: নুরুল আমিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৩০ 🪪
:বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা দক্ষিণ অঞ্চল পরিচালক নুরুল আমিন বলেছেন, দেশে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে সমাজের শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি সুবিধা ভোগ করবে। বর্তমান অর্থ ব্যবস্থায় শ্রমজীবীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যা কেবল ইসলামী অর্থ ব্যবস্থার মাধ্যমেই পুনরুদ্ধার করা সম্ভব
সোমবার (১৬ মার্চ) নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ঈদ সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​নুরুল আমিন তাঁর বক্তৃতায় বলেন, ইসলাম কেবল ইবাদতের নাম নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। তিনি উল্লেখ করেন, যাকাত কোনো দয়া নয়, বরং এটি ধনীদের সম্পদে দরিদ্রের অধিকার।​শ্রমিকদের জীবনমান উন্নয়নে যাকাত ভিত্তিক অর্থনীতি বিকল্পহীন।শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটাতে এবং সামাজিক সাম্য প্রতিষ্ঠায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
​নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ আব্দুল মোমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক ​সোলাইমান হোসাইন মুন্না, সহ-সভাপতি  ​মুন্সি আব্দুল্লাহ ফাইসূল,অর্থ সম্পাদক খোরশেদ আলম রবিন সহ​অনুষ্ঠানে মহানগরীর বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপস্থিত শ্রমজীবী ভাইদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই সামান্য উপহার শ্রমিক পরিবারগুলোর ঈদের আনন্দকে কিছুটা হলেও বাড়িয়ে দেবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102