সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা: চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে প্রধান আসামি গ্রেফতার  যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবে শ্রমজীবীরা: নুরুল আমিন সোনারগাঁও পৌরসভায় অবৈধ চুনা কারখানার দৌরাত্ম্য, গ্যাস চুরি ও দূষণে অতিষ্ঠ এলাকাবাসী পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান বুবলী যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে শিশুদের মাঝে ঈদ বস্র উপহার বরেণ্য ব্যক্তিদের সম্মান ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের ইফতার ও দোয়া  ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে র‍্যাব ও জেলা প্রশাসনের অভিযানে ৩ পরিবহনকে জরিমানা কাব্যছন্দ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত না’গঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদকে জেলা স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা  ঈদুল ফিতর মুসলিম উম্মাহর মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে: আলাউদ্দিন বারী

বরেণ্য ব্যক্তিদের সম্মান ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের ইফতার ও দোয়া 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৫৪ 🪪

সমাজের বরেণ্য ব্যক্তিদের সম্মানে এবং প্রয়াত সকল সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) শহরের চাষাড়ায় অবস্থিত প্রেসক্লাবের নতুন কার্যালয়ে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়।

ডাকবাংলোর উত্তর পাশে ইসদাইরের গলিমুখে অবস্থিত নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের নবনির্মিত কার্যালয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় সাংবাদিক, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং নানা শ্রেণিপেশার সুধীজন অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্বমুহূর্তে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে সমাজের বরেণ্য ব্যক্তিবর্গের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করা হয়। একইসঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গিয়ে যে সকল গণমাধ্যমকর্মী ইতোমধ্যেই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন, তাঁদের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

পবিত্র রমজানের এই আয়োজনে নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজ ও বিশিষ্টজনদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়। আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102