সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বুবলী যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে শিশুদের মাঝে ঈদ বস্র উপহার বরেণ্য ব্যক্তিদের সম্মান ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের ইফতার ও দোয়া  ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে র‍্যাব ও জেলা প্রশাসনের অভিযানে ৩ পরিবহনকে জরিমানা কাব্যছন্দ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত না’গঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদকে জেলা স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা  ঈদুল ফিতর মুসলিম উম্মাহর মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে: আলাউদ্দিন বারী জাকির খানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন হাজী সুমন মাহমুদ ‘সুস্থ দেহে ও সুন্দর মনে ঈদের আনন্দ উপভোগ করুক সবাই’— দেশবাসীকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা জাকির খানের পক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে জিয়াউর রহমান জিয়ার ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা ফয়সাল

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে র‍্যাব ও জেলা প্রশাসনের অভিযানে ৩ পরিবহনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩৩ 🪪

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে নারায়ণগঞ্জে যৌথ অভিযান চালিয়েছে র‍্যাব-১১ ও জেলা প্রশাসন। সোমবার (১৬ মার্চ) সদর থানাধীন চাষাঢ়া এলাকার বিভিন্ন বাস কাউন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি পরিবহন কোম্পানিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত পরিবহনগুলো হলো— ‘পিংকি পরিবহন’, ‘সুপার লাইন’ এবং ‘দিয়া নিশা এন্টারপ্রাইজ’।

র‍্যাব-১১ (সিপিসি-১, নারায়ণগঞ্জ) সূত্রে জানা যায়, আসন্ন পবিত্র ঈদুল ফিতর (২০২৬) উপলক্ষে নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া দূরপাল্লার যাত্রীদের কাছ থেকে কিছু অসাধু পরিবহন মালিক অতিরিক্ত ভাড়া আদায় করছিল। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে সাধারণ যাত্রীদের মাঝে চরম অসন্তোষ ও উদ্বেগের সৃষ্টি হয়।

ভুক্তভোগী জনগণ এ হয়রানি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। বিষয়টি র‍্যাব-১১ এর নজরে এলে তারা জনস্বার্থে তাৎক্ষণিকভাবে একটি ছায়া তদন্ত শুরু করে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পায়।

পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে যথাযথ আইনি বিধিমোতাবেক সোমবার র‍্যাব-১১, সিপিসি-১ এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে চাষাঢ়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধ প্রমাণ হওয়ায় ওই তিনটি পরিবহনের মালিকদের ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সাধারণ যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102