রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, জাগ্রত হোক সম্প্রীতি’— দেশবাসীকে যুবদল নেতা জোসেফের ঈদ শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন ‘ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে’— নগরবাসীকে তরুণ সমাজসেবক রাকিবের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ মডেল কলেজ ও আল-আবরার মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু ‘ঈদুল ফিতর বয়ে আনুক সাম্য, শান্তি ও সম্প্রীতি’— নারায়ণগঞ্জসহ দেশবাসীকে রেজা রিপনের শুভেচ্ছা ফতুল্লায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা ও মারধর:  টাকা লুট, আদালতে মামলা রুপগঞ্জে তুচ্ছ ঘটনায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার চেষ্টা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন  পবিত্র রমজানে সুবিধাবঞ্চিতদের পাশে মাসুদুজ্জামান: ৬৫০ পরিবারের মাঝে মাংস বিতরণ না’গঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খানের সাথে এস. আলম রাজীব-এর শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১০ 🪪

দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির পর সমাগত মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন।

গণমাধ্যমে পাঠানো এক বিশেষ শুভেচ্ছা বার্তায় তিনি দেশবাসী ও প্রবাসী সকল বাংলাদেশির সুখ, শান্তি, সমৃদ্ধি ও নিরাপদ জীবন কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় দুলাল হোসেন বলেন, “দীর্ঘ এক মাস কঠোর সিয়াম সাধনা ও সংযমের পর আমাদের মাঝে রহমত ও খুশির বার্তা নিয়ে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ কেবল একটি উৎসব নয়, এটি সাম্য, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার এক মহান শিক্ষা। সমাজের ধনী-গরিব, উঁচু-নিচু সকল ভেদাভেদ ভুলে একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার মাঝেই ঈদের প্রকৃত সার্থকতা নিহিত।”

দেশের বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপট তুলে ধরে এই স্বেচ্ছাসেবক দল নেতা বলেন, “অনেক অসহায় ও নিম্নআয়ের পরিবারের ঘরেই হয়তো ঈদের আনন্দ পৌঁছাতে পারছে না। তাই এই পবিত্র দিনে আমাদের প্রধান দায়িত্ব হলো— সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।”

নেতাকর্মী ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আমি স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীসহ সমাজের সামর্থ্যবান মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানাই— আসুন, আমরা স্বেচ্ছাসেবকের মনমানসিকতা নিয়ে অসহায় মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। সবার মুখে হাসি ফোটাতে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী কাজ করি।”

পরিশেষে তিনি একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে মহান রাব্বুল আলামিনের দরবারে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও মুক্তি কামনা করেন এবং সবাইকে পবিত্র ‘ঈদ মোবারক’ জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102