বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

ভাষা শহীদদের প্রতি না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক  দুলাল হোসেনের বিনম্র শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৫ 🪪

মহান ২১শে ফেব্রুয়ারি, ‘শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে বায়ান্নর ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন। একইসঙ্গে তিনি নারায়ণগঞ্জবাসীসহ দেশ-বিদেশের অবস্থানরত সকল বাংলা ভাষাভাষী মানুষকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

গণমাধ্যমে পাঠানো এক বিশেষ বার্তায় দুলাল হোসেন ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।

দুলাল হোসেন তাঁর বার্তায় বলেন, “১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি যেসব অকুতোভয় সূর্যসন্তান বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে আমাদের মাতৃভাষা বাংলাকে রক্ষা করেছিলেন, আমি প্রথমেই সেইসব বীর শহীদ— রফিক, সালাম, বরকত, শফিক, জব্বারসহ নাম না জানা আরও অনেকের রুহের মাগফিরাত কামনা করছি। তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মায়ের ভাষায় স্বাধীনভাবে কথা বলতে পারছি। বায়ান্নর ভাষা আন্দোলনই ছিল আমাদের স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামের প্রথম সোপান।”

তিনি আরও বলেন, “যে গণতান্ত্রিক অধিকার, সাম্য ও বাকস্বাধীনতার জন্য বায়ান্নতে এদেশের ছাত্র-জনতা রক্ত দিয়েছিল, ভাষা শহীদদের সেই অটুট চেতনা আজও আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায়। মাতৃভাষার সম্মান রক্ষার পাশাপাশি শহীদদের এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের আইনের শাসন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

পরিশেষে এই স্বেচ্ছাসেবক দল নেতা সর্বস্তরে বাংলা ভাষার সঠিক চর্চা ও প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণকে ভাবগাম্ভীর্যের সঙ্গে শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102