বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে ইইউ পর্যবেক্ষকদের সঙ্গে অঞ্জন দাসের মতবিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভাকে ফতেহ মোহাম্মদ রেজা রিপনের অভিনন্দন শীতার্তদের মানুষের মাঝে কম্বল বিতরণ করলো বিশ্ব আশেকে হযরত ওয়ায়েছ করনী (রাঃ) ফাউন্ডেশন বন্দরে টেলিভিশনের জন্য ‘তাবিজের  বউ’ নাটকের চিত্রগ্রহণ শুরু নারীদের আত্মনির্ভরশীল করতে মদনপুরে  দিনব্যাপী রান্না’র প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালীর হাতিয়ায় ধর্ষণের অভিযোগে ছাত্র ফেডারেশন সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি নারায়ণগঞ্জ-৫ আসনে আবুল কালাম এমপি নির্বাচিত হওয়ায় ১৬ নং ওয়ার্ড বিএনপি ও যুবদলের দোয়া  আড়াইহাজার নাগরিক সোসাইটির আহ্বায়ক হলেন সিআইপি নুরখাঁন, সদস্যসচিব লায়ন কামাল হোসেন পলাশ মান্নানের বিজয়ে সনমান্দীতে দোয়া মাহফিল

শীতার্তদের মানুষের মাঝে কম্বল বিতরণ করলো বিশ্ব আশেকে হযরত ওয়ায়েছ করনী (রাঃ) ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৮ 🪪

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর অনুদানকৃত শীতবস্ত্র উপহার কম্বল অসহায় মানুষের মাঝে বিতরণ করলেন বিশ্ব আশেকে রাসূল (সা.) হযরত ওয়ায়েছ করনী (রাঃ) ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা শহরের চাঁনমারি আর্মি মার্কেট সংলগ্ন ফাউন্ডেশন এর সভাপতির কার্যালয়ে এই শীতবস্ত্র উপহার কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- দৈনিক আজকের নীর বাংলা’র সম্পাদক ও প্রকাশক এস এম ইমদাদুল হক মিলন, স্বদেশ কাগজ এর ব্যবস্থাপনা পরিচালক দৌলত হোসেন আবির, নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম আরজু, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সভাপতি কাজী আনিসুল হক হীরা, বাংলাদেশের আলো’র সিনিয়র স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মনির।
কম্বল পেয়ে এক নারী বলেন, ‘এত শীত গেল, কেউ একটা কম্বল দেয়নি। আগে চেয়ারম্যান-মেম্বাররা দিত, এবার কেউ দেয়নি।’

কম্বল পেয়ে এক ভবঘুরে বলেন, ‘এবার এত শীত গ্যালো, রাইতে ঘুমাইতে পারি নাই। কেউ একটা কম্বল দেয়নি। আম্মেরাই কম্বল দিলেন। আল্লাহর কাছে আপনেগো লইগা দোয়া করুম।’এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন এইরকম মানবিক কাজ অতীতেও করে এসেছি এবং ভবিষ্যতেও আমাদের এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102