বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিপুল ভোট পেয়ে ইতিহাস গড়বেন দিপু ভূঁইয়া: মাহবুবুর রহমান  ধানের শীষের শেষ সময়ের প্রচারণায় জনসমুদ্র, জয়ের ব্যাপারে আশাবাদী আবুল কালাম আমি জয়ী হলে, এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবো: বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বন্দরে কালামের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন সাবেক চেয়ারম্যান দেলোয়ার প্রধান শ্রমজীবী মানুষের কথা সংসদে নিয়ে যেতে চান বাসদ প্রার্থী বিপ্লব ধানের শীষের প্রার্থী আবুল কালামের শেষ প্রচারণায় হকার্স শ্রমিক দলের যোগদান  ইসলামের পক্ষের প্রতীক হাতপাখায় ভোট দিন; আপনাদের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ: গোলম মসিহ ধানের শীষের পক্ষে মহানগর তাঁতীদলের লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন: এড. আবুল কালাম তারেক রহমানের ডিজিটাল প্রচারণা কমিটির মতবিনিময় সভা ও ঢাকা-১৭ এ গণসংযোগ

ফতুল্লায় চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে নির্বাচনে জয়ের বিকল্প নেই: মুফতি কাসেমী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২১ 🪪

নারায়ণগঞ্জ-৪ আসনের ফতুল্লাবাসীকে নিজেদের ভাগ্য উন্নয়নে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী। তিনি বলেছেন, “এবারের নির্বাচন ফতুল্লাবাসীর জন্য অগ্নিপরীক্ষা। জলাবদ্ধতা, সন্ত্রাস ও চাঁদাবাজদের কবল থেকে মুক্তি এবং গ্যাস-বিদ্যুতের ন্যায্য অধিকার আদায়ে এই নির্বাচনে আমাদের জিততেই হবে। অন্য কোনো বিকল্প নেই।”

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লার নতুন কোর্ট এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

মুফতি কাসেমী বিগত সরকারের সমালোচনা করে বলেন, “নারায়ণগঞ্জকে তারা সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল। সাধারণ মানুষ বাড়ি করতে গেলে চাঁদা দিতে হতো, সিন্ডিকেটের বাইরে বালি-সিমেন্ট কেনার উপায় ছিল না। ছাত্র-জনতার ৩৬ দিনের আন্দোলনে সেই ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে।”

তিনি আরও বলেন, “এবারের নির্বাচন একটি নীরব বিপ্লব হতে যাচ্ছে। আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। তবে দলের ভেতরে ও বাইরে কিছু ষড়যন্ত্র চলছে। যারা ভেতরে থেকে ‘ইঁদুরের মতো’ ক্ষতি করার চেষ্টা করছেন, তাদের বিষয়ে আমরা সজাগ আছি।”

রাজনীতিতে নিজেদের শক্ত অবস্থানের কথা বোঝাতে তিনি ফুটবল খেলার উপমা দিয়ে বলেন, “আর্জেন্টিনা-ব্রাজিল মাঠে নামলে যেমন অন্যদের পাত্তা থাকে না, তেমনি ভোটের মাঠে আমাদের নেতাকর্মীরাই মূল ভূমিকায় থাকবে।”

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ, বিএনপি নেতা ও সমাজসেবক মাসুদুজ্জামান, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান মুকুল, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102