বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিপুল ভোট পেয়ে ইতিহাস গড়বেন দিপু ভূঁইয়া: মাহবুবুর রহমান  ধানের শীষের শেষ সময়ের প্রচারণায় জনসমুদ্র, জয়ের ব্যাপারে আশাবাদী আবুল কালাম আমি জয়ী হলে, এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবো: বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বন্দরে কালামের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন সাবেক চেয়ারম্যান দেলোয়ার প্রধান শ্রমজীবী মানুষের কথা সংসদে নিয়ে যেতে চান বাসদ প্রার্থী বিপ্লব ধানের শীষের প্রার্থী আবুল কালামের শেষ প্রচারণায় হকার্স শ্রমিক দলের যোগদান  ইসলামের পক্ষের প্রতীক হাতপাখায় ভোট দিন; আপনাদের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ: গোলম মসিহ ধানের শীষের পক্ষে মহানগর তাঁতীদলের লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন: এড. আবুল কালাম তারেক রহমানের ডিজিটাল প্রচারণা কমিটির মতবিনিময় সভা ও ঢাকা-১৭ এ গণসংযোগ

সোনারগাঁয়ে গণসংযোগ করে জোটে নতুন বিতর্ক, শিবলীকে সরে দাঁড়ানোর আহ্বান তুহিন মাহমুদের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০০ 🪪
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে ১০ দলীয় জোটের ভেতরের দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে। জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ গতকাল শনিবার বিকেলে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় গণসংযোগ করে প্রকাশ্যে ১০ দলীয় জোটের সিদ্ধান্তের বিপরীত অবস্থান নেন।
গণসংযোগকালে তিনি ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের শাহজাহান শিবলীকে ইকবাল হোসেন ভূঁইয়াকে সমর্থন দেওয়ার আহ্বান জানান। এতে জোটের সিদ্ধান্ত কার্যত উপেক্ষিত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় রাজনৈতিক নেতারা।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জোটের প্রার্থী ঘোষণার পরও প্রকাশ্যে এমন বক্তব্য ও প্রচারণা জোটের ভেতরের সমন্বয়হীনতা ও নেতৃত্ব সংকটকেই সামনে নিয়ে এসেছে। এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি বাড়ছে এবং জোটের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়ছে।
এ বিষয়ে শাহজাহান শিবলী বলেন, “আমি ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের মাঠে আছি। জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বক্তব্য দিলে সেটি জোটের ঐক্যের জন্য ক্ষতিকর।” তিনি আরও বলেন, “এই ধরনের বক্তব্য মাঠের কর্মীদের মধ্যে হতাশা তৈরি করছে।”
স্থানীয় রাজনীতিতে আলোচনায় এসেছে, জোটভুক্ত দলগুলোর একাংশ প্রকাশ্যে ভিন্ন অবস্থান নেওয়ায় নারায়ণগঞ্জ-৩ আসনে ১০ দলীয় জোট কার্যত ভোটের মাঠে দুর্বল হয়ে পড়ছে। নির্বাচনের আগে এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটানো না গেলে জোট বড় রাজনৈতিক ক্ষতির মুখে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102