বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচার চালাবে বিকল্পধারা বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৫০ 🪪

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মধ্যবাড্ডাস্থ ট্রপিক্যাল মোল্লা টাওয়ারে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নানের ব্যবসায়িক কার্যালয়ে গত শনিবার এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা।সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিকল্পধারা বাংলাদেশ প্রচার কার্যক্রম চালাবে।

সভায় জানানো হয়, দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. বি চৌধুরী ২০০৪ সালে বিকল্পধারার রাজনৈতিক দর্শনে যে সংস্কার ও পরিবর্তনের কথা তুলে ধরেছিলেন, তার মধ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রী পদে একই ব্যক্তির দুই মেয়াদের বেশি না থাকা, সংসদে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি পদ বিরোধী দলকে প্রদান এবং স্বাধীন দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশন গঠন।

জুলাই জাতীয় সনদের অধিকাংশ সংস্কার ও পরিবর্তনের বিষয় বিকল্পধারা বাংলাদেশের রাজনৈতিক দর্শন ও চেতনাকে ধারণ করে। সে কারণে জুলাই জাতীয় সনদের বাস্তবায়নকে বিকল্প রাজনীতির একটি নৈতিক বিজয় বলে উল্লেখ করেন।

প্রেসিডিয়াম সভায় শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়, উত্তাল জুলাই আন্দোলনের সময় হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন থাকলেও অধ্যাপক ডা. বি চৌধুরী আন্দোলনের প্রতি সংহতি ও পূর্ণ সমর্থন জানিয়েছিলেন। বাংলাদেশের রাষ্ট্রকাঠামো নতুনভাবে বিনির্মাণে জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন হওয়া উচিত বলে মনে করেন বিকল্পধারা বাংলাদেশ।

প্রেসিডিয়াম সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মো. ওয়াসিমুল ইসলাম, মো. মহসিন চৌধুরী, মো. আসাদুজ্জামান বাচ্চু, মো. আইনুল হক ও জুবরান গাজী।পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তানজিলা মান্নান, তাসফিক মান্নান, তাজরিনা মান্নান ও আমিনুল ইসলাম বুলু।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102