বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

শহীদ জিয়া আধুনিক বাংলাদেশের স্থপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক: এড. আকতার হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৮৫ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট খন্দকার মো. আকতার হোসেন

আগামী ১৯ জানুয়ারি মহান এই নেতার জন্মবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

বিবৃতিতে এডভোকেট আকতার হোসেন বলেন, “শহীদ জিয়া ছিলেন এক ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন এদেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, তখন মেজর জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। রণাঙ্গনে সম্মুখ সমরে বীরত্বের সাথে যুদ্ধ করে তিনি দেশ স্বাধীন করেছিলেন।”

তিনি আরও উল্লেখ করেন, “স্বাধীনতার পর জাতি যখন এক চরম রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত ছিল, তখন তিনি রাষ্ট্রক্ষমতায় আসীন হয়ে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেন। তিনি বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’র অপবাদ থেকে মুক্ত করে একটি স্বনির্ভর অর্থনীতি ও উন্নয়নের মজবুত ভিত্তি স্থাপন করেছিলেন। তার প্রবর্তিত ১৯ দফা কর্মসূচি ছিল মূলত গ্রাম-বাংলার সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির সনদ। খাল খনন কর্মসূচি, সবুজ বিপ্লব এবং বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে তিনি পুরো জাতিকে এক সুতোয় ঐক্যবদ্ধ করেছিলেন।”

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে ফতুল্লা থানা বিএনপির এই নেতা বলেন, “আজ যখন দেশে গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হচ্ছে, তখন শহীদ জিয়ার আদর্শ আমাদের মূল অনুপ্রেরণা। দলের এই ক্রান্তিলগ্নে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং বর্তমান কান্ডারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে ঐক্যবদ্ধ আছি। শহীদ জিয়ার প্রদর্শিত পথেই আমরা একটি সমৃদ্ধ, সুখী ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছি।”

বিবৃতিতে জানানো হয়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৯ জানুয়ারি শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে মহান এই নেতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

পরিশেষে এডভোকেট খন্দকার মো. আকতার হোসেন বলেন, “শহীদ জিয়া কেবল একটি নাম নয়, তিনি একটি আদর্শ। তিনি প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের হৃদয়ে বেঁচে আছেন। তার ৯০তম জন্মবার্ষিকীতে আমাদের শপথ হোক—দেশ ও জনগণের অধিকার রক্ষায় চলমান আন্দোলনকে আরও বেগবান করা।”


এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102