শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে নাসিক প্রশাসক সাখাওয়াতের “ঈদ” শুভেচ্ছা নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা ওলামা দল নেতা আমজাদ হোসেন মিশনপাড়া এলাকায় মহানগরী জামায়াতের ঈদ সামগ্রী বিতরন ঈদের হাসি আনন্দ ভাগাভাগি করতে সমাজের বিত্তবানদেরকে এগিয়ে আসার আহবান -মুহাম্মাদ জামাল হোসাইন সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মাজেদুর রহমান তাঈন নারায়ণগঞ্জবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা মোহাজ্জেম হোসেন সাগর আপনারা কোটি টাকায় বিরিয়ানি খান, শ্রমিকের জোটে না বুট-মুড়ি’: এড.ইসমাইল  নারায়ণগঞ্জের পথশিশুদের মাঝে মহানগর বিএনপির সদস্য সচিব এড. টিপু’র ঈদ উপহার বিতরণ নারায়ণগঞ্জের মাসদাইর পতেঙ্গার মোড় যুব সমাজের ইদ সামগ্রী বিতরণ দেওভোগে মানবিক সমাজ কল্যাণ পরিষদের ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জে তীব্র শীতে শীতার্তদের পাশে মহানগর বিএনপি নেতা অ্যাড. টিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১২০ 🪪

সারাদেশের ন্যায় শিল্পনগরী নারায়ণগঞ্জেও বইছে তীব্র শৈত্যপ্রবাহ। হাড়কাঁপানো এই শীতে জনজীবন যখন বিপর্যস্ত, তখন অসহায় ও আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খাঁন টিপু।

সোমবার (৫ই জানুয়ারি) বাদ মাগরিব নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ১৩নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত হোসিয়ারি সমিতি কমিউনিটি সেন্টারে তাঁর ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণকালে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খাঁন টিপু বলেন, “তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট বেড়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে মানবিক কাজে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সাধ্যমতো চেষ্টা করছি শীতার্তদের কষ্ট লাঘব করতে। এই মানবিক প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে।”

এ সময় তিনি ‘মাদার অব ডেমোক্রেসি’ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করেন। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, “মহান আল্লাহ তায়ালা যেন দেশনেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তাঁর অভাব পূরণ হওয়ার নয়।”

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষের মুখে হাসির ঝিলিক দেখা যায়। উপস্থিত নেতাকর্মীরা জানান, অ্যাডভোকেট টিপু সবসময়ই সংকটে ও উৎসবে সাধারণ মানুষের পাশে থেকেছেন, যা দলের ভাবমূর্তি উজ্জ্বল করছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102