সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ১৬নং ওয়ার্ড যুবদল নেতা ফয়সালের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ছাত্রকে পিটিয়ে জখম: অভিযুক্ত ১০ বছরের সাজাপ্রাপ্ত যুবদল নেতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সদর থানায় জোসেফের দিনব্যাপী কর্মসূচি পালন বিসিবি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান নাঃগঞ্জ জেলার পর এবার ঢাকা বিভাগের মধ্যেও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (সপ্রাবি) মনোনীত হয়েছেন আবুল বাশার মিয়া নিতাইগঞ্জ থেকে আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম জহির গ্রেপ্তার বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা ও মিশুক শ্রমিক ইউনিয়ন নিবন্ধিত; প্রশাসনকে অবহিত জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

নারায়ণগঞ্জবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা মোহাজ্জেম হোসেন সাগর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৪৯ 🪪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সদর থানার সর্বস্তরের জনমানুষসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর সদর থানা ছাত্রদলের নেতা মোহাজ্জেম হোসেন সাগর।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় মোহাজ্জেম হোসেন সাগর বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল শান্তি ও সমৃদ্ধি।”

তিনি আরও বলেন, “ঈদুল ফিতর আমাদের সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। সমাজের ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ সমানভাবে ভাগ করে নিতে পারি, এটাই হোক আমাদের অঙ্গীকার। হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরের প্রতি সহমর্মী হওয়ার মাধ্যমেই ঈদের প্রকৃত সার্থকতা নিহিত।”

শুভেচ্ছা বার্তায় সাগর দেশবাসীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্তে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ও সুশৃঙ্খলভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান।

পরিশেষে তিনি বলেন, “নারায়ণগঞ্জ মহানগর সদর থানা ছাত্রদলের পক্ষ থেকে আমি আবারো সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা— ঈদ মোবারক।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102