মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মান্নানের উদ্যোগে দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ১৬নং ওয়ার্ড বিএনপি ও যুবদলের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়াকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত — নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী মনির কাসেমী রূপগঞ্জে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ফতুল্লায় যুব ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত তারেক রহমান বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় ফতুল্লা থানা বিএনপি নেতা অ্যাড. আকতার হোসেনের অভিনন্দন বন্দরে ডিবির সাঁড়াশি অভিযান: ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সব মান-অভিমান ভুলে বড় ভাই কালামের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুকুল জুলাই জাতীয় সনদ লুটেরা রাজনীতির কফিনে শেষ পেরেক – অঞ্জন দাস বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় হকারদের দোয়া মাহফিল

ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: মাওলানা মইনুদ্দিন আহমাদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৮ 🪪
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য  মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেছেন, দেশে বর্তমান পরিস্থিতিতে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে ইসলামী সমমনা দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, দেশের মানুষ এখন ইনসাফ ও ন্যায়বিচারের পক্ষে রায় দিতে উন্মুখ হয়ে আছে।
​বুধবার (৩১ ডিসেম্বর) বাদ আসর বন্দর উত্তর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক রুকন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​মাওলানা মইনুদ্দিন আহমাদ তাঁর বক্তব্যে বলেন, “বর্তমানে দেশে ইসলামের পক্ষে এক বিশাল গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ আজ বুঝতে পেরেছে যে একমাত্র ইসলামী আদর্শই শান্তি ও সাম্য নিশ্চিত করতে পারে। তাই তারা ইনসাফের পক্ষে ভোট দিতে অত্যন্ত আগ্রহী।”
​তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, সকল ইসলামী শক্তি যদি ঐক্যবদ্ধভাবে মাঠে নামে, তবে ইনশাআল্লাহ আমরা বিজয় লাভ করব এবং দেশে একটি ইনসাফ কায়েম করতে সক্ষম হব।
​উক্ত রুকন সভায় বন্দর উত্তর থানা জামায়াতের আমীর মাওলানা মুফতী আতিকুর রহমান,নায়েবে আমীর ডা: রফিকুল ইসলাম, সাবেক থানা আমীর জাকির হোসাইন, সেক্রেটারি জহুরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও রুকন সদস্যগণ উপস্থিত ছিলেন। বক্তারা আগামী দিনে সংগঠনকে আরও গতিশীল করার শপথ গ্রহণ করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102