শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জবাসীকে নাসিক প্রশাসক সাখাওয়াতের “ঈদ” শুভেচ্ছা নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা ওলামা দল নেতা আমজাদ হোসেন মিশনপাড়া এলাকায় মহানগরী জামায়াতের ঈদ সামগ্রী বিতরন ঈদের হাসি আনন্দ ভাগাভাগি করতে সমাজের বিত্তবানদেরকে এগিয়ে আসার আহবান -মুহাম্মাদ জামাল হোসাইন সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মাজেদুর রহমান তাঈন নারায়ণগঞ্জবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা মোহাজ্জেম হোসেন সাগর আপনারা কোটি টাকায় বিরিয়ানি খান, শ্রমিকের জোটে না বুট-মুড়ি’: এড.ইসমাইল  নারায়ণগঞ্জের পথশিশুদের মাঝে মহানগর বিএনপির সদস্য সচিব এড. টিপু’র ঈদ উপহার বিতরণ নারায়ণগঞ্জের মাসদাইর পতেঙ্গার মোড় যুব সমাজের ইদ সামগ্রী বিতরণ

হকারমুক্ত সড়ক চাই: দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান এড. টিপুর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৭ 🪪

নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে শহরের প্রধান সড়ক হকারমুক্ত করতে টানা তৃতীয় দিনের মতো কঠোর অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। শহরের চাষাঢ়া থেকে ২নং রেলগেট পর্যন্ত সড়ক দখলমুক্ত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সড়কের ওপর অবৈধভাবে বসা হকারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

সরেজমিনে দেখা যায়, মহানগর বিএনপির টানা অভিযানের ফলে ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ হকার রাস্তার মাঝখান থেকে সরে গিয়ে নির্ধারিত স্থানে ও ফুটপাতে বসেছে। তবে এখনও কিছু হকার যত্রতত্র বসে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যা নগরবাসীর জন্য ‘বিষফোঁড়া’ হিসেবে দেখা দিয়েছে। এই অবশিষ্ট বিশৃঙ্খলা দূর করতেই সোমবার বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত এডভোকেট টিপুর নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে এ উচ্ছেদ কার্যক্রম চলে।

অভিযান চলাকালে এডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু বলেন, “নারায়ণগঞ্জে হকাররা যেভাবে বছরের পর বছর রাস্তা দখল করে দোকান বসিয়ে আসছে, তাতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। একজন রাজনীতিবিদ এবং এই শহরের সন্তান হিসেবে নগরবাসীকে এই যন্ত্রণা থেকে মুক্ত করা আমার নৈতিক ও সামাজিক দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই আমরা নিয়মিত মাঠে আছি।”

তিনি আরও বলেন, “আমি চাই নারায়ণগঞ্জের সচেতন নাগরিকবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে এই উদ্যোগে শরিক হোন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এমন পরিবেশ তৈরি করতে হবে, যেন ভবিষ্যতে কেউ আর রাস্তা দখল করে বসার সাহস না পায়।”

এ সময় তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করে বলেন, “জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ট্রাফিক বিভাগের প্রতি অনুরোধ, আপনারা সজাগ দৃষ্টি রাখুন এবং নিয়মিত মনিটরিং করুন। আমাদের এই অভিযানকে স্থায়ী ও কার্যকর করতে প্রশাসনিক কঠোরতার বিকল্প নেই।”

অভিযানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সড়ক শৃঙ্খলায় ফিরিয়ে আনতে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102