বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ’কে এনজেইউ’র ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে এমপি পুত্র সজিবের হস্তক্ষেপে চাঁদাবাজ মুক্ত হলো লেগুনা পরিবহন বক্তাবলীতে অবৈধ পশুর হাটে তদন্তে গিয়েও আইগত পদক্ষেপ গ্রহণ করেননি ইউএনও নগরীর যানজট নিরসনে আবারও মাঠে বিকেএমইএ-চেম্বার ও মডেল গ্রুপ সস্তা রাজনীতির যাঁতাকলে পিষ্ট না হওয়ার আহ্বান -শিশির মনিরের বকেয়া পাওনা ও ডিআইএফই কর্মকর্তাদের অপসারণ দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক সংগঠনগুলোর প্রতিবাদ সভা শহরের যানজট নিরসনে নামল ‘উই আর ভলান্টিয়ার’: প্রশাসন ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগ নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদের সাথে পল্লী চিকিৎসক নেতাদের সৌজন্য সাক্ষাৎ অপ্রীতিকর ঘটনা ছাড়াই নারায়ণগঞ্জ সদরে হাটের ইজারা সম্পন্ন: প্রশংসায় ভাসছেন ইউএনও ফয়েজ উদ্দিন

১৬ নং ওয়ার্ডের বাবুরাইল এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৫৩ 🪪

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী, ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামানের নেতৃত্বে আজ বুধবার (১৯ নভেম্বর) ১৬ নং ওয়ার্ডের বাবুরাইল এলাকায় ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়। এই গণসংযোগে স্থানীয় তরুণ ভোটারসহ নানা বয়সী মানুষের সক্রিয় অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, ওয়ার্ড কমিটির সদস্যরা এবং এলাকার সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। দলীয় নেতারা ভোটারদের হাতে বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার প্রস্তাবনা এবং নির্বাচনী প্রতিশ্রুতির লিফলেট বিতরণ করেন। স্থানীয় জনগণ নিজেদের প্রার্থীকে সামনে পেয়ে আবেগাপ্লুত হয়। স্বতস্ফুর্তভাবে তারা মাসুদুজ্জামানের গণসংযোগে অংশ নেন।

গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মাসুদুজ্জামান বলেন -আপনারা জানেন, নারায়ণগঞ্জের ১৬ নং ওয়ার্ডে আজ আমাদের দিনব্যাপী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। আজকের কর্মসূচিতে আমাদের সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী দলের একজন অভিভাবকসুলভ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা – যিনি শুধু নারায়নগঞ্জ জেলা নয়, বিগত সময়ে সারা বাংলাদেশে বিএনপির হয়ে কাজ করেছেন। তাঁর নেতৃত্বে মানুষের দোরগোড়ায় যেতে পেরে আমি গর্বিত এবং নিজেকে সৌভাগ্যবান মনে করি।”

তিনি আরও বলেন –

“আমরা আজ মানুষকে বোঝাতে চেষ্টা করেছি যে আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে। নারায়ণগঞ্জের ১৬ নং ওয়ার্ডের প্রতিটি ঘরে আমরা এই বার্তা পৌঁছে দিতে পেরেছি বলে আমি মনে করি। মানুষের প্রতিক্রিয়া দেখে আমি খুব আশাবাদী যে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে একটি ইতিবাচক বিপ্ল­ব ঘটবে।”

গণসংযোগে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ও উদ্দীপনায় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। তরুণ ও প্রবীণ সমর্থকদের অংশগ্রহণে গণসংযোগটি ১৬ নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ সম্পন্ন করে। স্থানীয় জনগণের মধ্যে বিএনপির প্রতি গভীর আস্থা ও সমর্থনের বহিঃপ্রকাশ ঘটে এই কর্মসূচিতে।

গণসংযোগে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য; মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, হাজী ফারুক হোসেন, সদস্য মহানগর। বন্দর থানা বিএনপির; সভাপতি শাহেন শাহ্, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সা-সম্পাদক হারুনুর রশিদ লিটন, মহানগর যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল ও সা-সম্পাদক শাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াতুল ইসলাম রানা, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন। এছাড়াও গণসংযোগে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ। গণসংযোগের সময় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন মাসুদুজ্জামান এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

মাসুদুজ্জামান মাসুদের পক্ষে

 

মো: মনির হোসেন সরদার

যোগাযোগ: – ০১৭০৪০৯০৫৬০

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102