রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নাসিকের ১৮ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা আক্তারের অবৈধ হাট সরকার বদলালেও মেলেনি বিচার: ত্বকী হত্যার ১৩ বছর পূর্তিতে ২২ মে সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ নারায়ণগঞ্জে সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ কাব্যকথা’র নারায়ণগঞ্জ সাহিত্য উৎসব-এ দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ অদক্ষতায় জৌলুস হারাচ্ছে ঐতিহ্যবাহী নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদরাসা সাফল্যের এক বছর: নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তির বিশাল র‍্যালী ও সমাবেশ নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে তরুণদের নেতৃত্বে নতুন যাত্রা শুরু: আত্মপ্রকাশ করলো NGS-এর আংশিক কেন্দ্রীয় কমিটি

ধামগড় ইউনিয়নে মাসুদজ্জামান মাসুদের পক্ষে মাঠে বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২২৯ 🪪

আজ মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, নারায়ণগঞ্জের ধামগড় ইউনিয়নে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে ধানের শীষের প্রচারের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ প্রচারণাকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে।

প্রচারণা কার্যক্রমে নেতৃত্ব দেন এডভোকেট বিল্লাল হোসেন, সদস্য, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি; রুহুল আমিন, সহ-সভাপতি, বন্দর থানা বিএনপি; এবং মোহাম্মদ ইব্রাহিম, সাবেক সাংগঠনিক সম্পাদক, বন্দর উপজেলা যুবদল।

এ সময় উপস্থিত ছিলেন ইয়াকুব আলী মুন্সী, সিনিয়র সহ-সভাপতি, ধামগড় ইউনিয়ন বিএনপি; রুহুল আমিন, সহ-সভাপতি, মদনপুর ইউনিয়ন বিএনপি; শাজাহান মোল্লা, যুগ্ম সম্পাদক, ধামগড় ইউনিয়ন বিএনপি; মোহাম্মদ ফারুক মিয়া, সভাপতি, বন্দর উপজেলা কৃষকদল; সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক, বন্দর উপজেলা কৃষকদল; মোহাম্মদ কামাল হোসেন, সভাপতি, মুসাপুর ইউনিয়ন কৃষকদল; মোহাম্মদ সাইফুল, সভাপতি, ধামগড় ইউনিয়ন কৃষকদল; এবং মোহাম্মদ শাজাহান, প্রচার সম্পাদক, ধামগড় ইউনিয়ন বিএনপি।

এ প্রচারণায় আরও অংশগ্রহণ করেন আরাফাত, প্রচার সম্পাদক, বন্দর উপজেলা কৃষকদলসহ প্রায় এক হাজার নেতাকর্মী। তারা দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে জনগণের মাঝে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।

নেতৃবৃন্দ জানান, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির মূল লক্ষ্য হলো জনগণের অধিকার পুনরুদ্ধার, গণতন্ত্রের বিকাশ ও দেশের অর্থনৈতিক পুনরুজ্জীবন। তাঁদের মতে, মাসুদুজ্জামান মাসুদের লক্ষ্যও একই গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠা। তিনি নারায়ণগঞ্জবাসীর সেবায় নিজেকে নিবেদন করতে চান এবং দলের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে তৃণমূলের পাশে থেকে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। মাসুদুজ্জামান মাসুদ নারায়ণগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করে একটি শান্তিপূর্ণ, উন্নত ও কর্মসংস্থাননির্ভর নগরী হিসেবে গড়ে তুলতে চান। পাশাপাশি, নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নের অংশ হিসেবে তিনি এমআরটি-২ প্রকল্প বাস্তবায়ন ও একটি পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করতে চান, যা এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102