মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বক্তাবলীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন এড. দিদারুল ইসলাম ১৪নং ওয়ার্ডবাসীসহ নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন দিদার খন্দকার নারায়ণগঞ্জসহ বক্তাবলীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা আল আমিন ইকবাল নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন জিয়াউর রহমান জিয়া নারায়ণগঞ্জবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মো. সোহাগ বাংলা সনের জন্ম কথা -শুভ নববর্ষ-১৪৩৩ নারায়ণগঞ্জ সহ বক্তাবলীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাহমুদ মেম্বার পহেলা বৈশাখ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতির বন্ধন জাগায়-ডিসি রায়হান কবির কাশিপুরবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন আরিফুল ইসলাম টিটু ঢালী পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা হলেন ডাঃ মজিবুর রহমান: জেলা শাখার অভিনন্দন

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কাচঁপুরে ছাত্রদল নেতা জিতুর উদ্যোগে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩০৪ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা’ বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁ উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী নাহিম প্রধান জিতুর নেতৃত্বে এই কর্মসূচিতে কাঁচপুর ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের জনগণের কাছে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ব্যাপক প্রচারণা চালানো হয়।

সোমবার (২০ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সোনারগাঁ থানা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। লিফলেট বিতরণকালে নাহিম প্রধান জিতু গণমাধ্যমকে বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এই রূপরেখা বাস্তবায়নে ছাত্রদল বদ্ধপরিকর।”

তিনি আরও বলেন, এই ৩১ দফা শুধু বিএনপির নয়, এটি আপামর জনসাধারণের আকাঙ্ক্ষার প্রতিফলন। দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই রূপরেখার কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

কর্মসূচিতে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে তারেক রহমানের বার্তা পৌঁছে দেন এবং দেশের উন্নয়নে ধানের শীষ প্রতীকে সমর্থন জানানোর আহ্বান জানান। এসময় কাঁচপুর ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন এবং কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102