বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

আর্তমানবতার সেবায় আবু জাফর আহমেদ বাবুল: বন্দর এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১২৭ 🪪

আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল। শুক্রবার (১৭ই অক্টোবর) সকাল ১০টায় বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের আওতাধীন বিবিজোড়া মীরকুন্ডি এলাকায় পরেশ সাধুর আশ্রমে এক বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এই সেবার মাধ্যমে শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে।

চিকিৎসক রনঞ্জিত কুমার দাস এই মহতী উদ্যোগ সম্পর্কে বলেন, “আমি নিজ উদ্যোগে দীর্ঘ কয়েক বছর যাবৎ সাধারণ মানুষকে সেবা দিয়ে আসছি। বর্তমানে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে এখন আর একা সেবা দেওয়া খুবই কষ্টকর হয়ে পড়েছে।”

এই বিষয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল সাহেবকে অবগত করা হলে, তিনি হতদরিদ্র সাধারণ মানুষের প্রতি তার সহমর্মিতা প্রকাশ করেন। তিনি চিকিৎসক রনঞ্জিত কুমার দাসকে তার এই মহৎ সেবা অব্যাহত রাখার জন্য দিক নির্দেশনা প্রদান করেন। বাবুল সাহেব বলেন, “আপনি যেভাবে অসহায় হতদরিদ্র সাধারণ নারী-পুরুষদের চিকিৎসা দিয়েছেন, সেটা চালিয়ে যান। প্রয়োজনে আপনার এই সেবা চালাতে যা কিছু করার দরকার আমি সহায়তার হাত বাড়িয়ে দেবো, যাতে সাধারণ জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। এটা একটা মহান সেবা, আমি আপনাদের মাধ্যমে বন্দরবাসীর সেবা করতে চাই।”

আবু জাফর আহমেদ বাবুলের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102