বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ: আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে ব্যাপক প্রচারণা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২০৯ 🪪

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ-৫ আসনে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক এবং এই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে এই কার্যক্রম পরিচালিত হয়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে নগরীর থানাপুকুর পাড় থেকে শুরু হয়ে এই লিফলেট বিতরণ কর্মসূচি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে।

আবু জাফর আহমেদ বাবুলের ছোট ভাই এবং প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক জহির আহমেদ সোহেলের নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হয়। তিনি ও তার কর্মীরা নগরীর থানাপুকুর পাড়, মিনাবাজার, ডাইলপট্টি, শীতলক্ষ্যা, নিতাইগঞ্জ, শহীদ নগর, ডিয়ারা, কড়ইতলা, আল-আমিন নগর হয়ে বাপ্পীচত্বর মোড় পর্যন্ত জনসাধারণের মাঝে তারেক রহমানের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণ শেষে জহির আহমেদ সোহেল সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন, “আমার ভাই আবু জাফর আহমেদ বাবুল দীর্ঘ ৩০ বছর ধরে জনগণের পাশে থেকে তাদের সেবা করে আসছেন। দল যদি তাকে মনোনীত করে এবং নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণ আমাদের পাশে থাকে, তাহলে আমরা এই আসনের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও যোগ করেন, “যদি আমরা নির্বাচিত হই, তবে জনগণই দেখবে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়ন করছি কিনা। আমরা সবাই প্রতিষ্ঠিত ব্যবসায়ী; আমাদের কিছু নেওয়ার নেই, শুধু দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করতে চাই।”

বিএনপির এই উদ্যোগের মাধ্যমে আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে নির্বাচনী হাওয়া আরও জোরদার হচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102