শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দু’জন সহকারী কমিশনারকে শোকজের পর বদলি মেধা বিকাশে বিতর্কের বিকল্প নেই: বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে আলহাজ্ব মোহাম্মদ সোহাগ কাল রূপগঞ্জে আসছেন স্বাস্থ্যমন্ত্রী ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপি নেতা হীরা সরদার শেষকৃত্য নিয়ে জটিলতার অবসান, বিল্লালের লাশ দাফনের নির্দেশ হাই কোর্টের হোসিয়ারী কমিউনিটি সেন্টারের অফিস কক্ষ দখলের অভিযোগ বিএনপি নেতা টিপুর বিরুদ্ধে, পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ বন্দরে জমি বিরোধে আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে শ্রদ্ধা জানালেন আরিফুল ইসলাম টিটু ঢালি বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে হীরা সরদারের শ্রদ্ধা ও সংগ্রামী শুভেচ্ছা শুধু পুলিশের পক্ষে যানজট নিয়ন্ত্রণ সম্ভব নয়, প্রয়োজন সবার সম্মিলিত সহযোগিতা: এসপি হাবিবুর রহমান 

খানপুরে খেলাফত মজলিসের সীরাত মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৫৩ 🪪
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর ১২ নং ওয়ার্ড পূর্ব শাখা ও খানপুর এলাকাবাসীর উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর-২০২৫ইং, শুক্রবার বাদ মাগরিব বৃষ্টির কারণে খানপুর চিলড্রেন পার্ক মাঠের পরিবর্তে লাল মসজিদে অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ সদর থানা সহ-সভাপতি আলমগীর হুসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুন।
​প্রধান অতিথির বক্তব্যে এবিএম সিরাজুল মামুন বলেন, “আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ (সাঃ)-এর মহান আদর্শ ও শিক্ষা বাস্তবায়ন ছাড়া এই দেশে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব নয়।” তিনি বলেন, “সমাজে যে অস্থিরতা, বিশৃঙ্খলা ও ন্যায়বিচারের অভাব পরিলক্ষিত হচ্ছে, তার মূলে রয়েছে রাসূল (সাঃ)-এর প্রদর্শিত পথ থেকে আমাদের বিচ্যুতি। শান্তি, ন্যায়বিচার, সাম্য ও মানবিকতার যে অনুপম দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন, তা অনুসরণ করতে পারলেই দেশ ও জাতির সার্বিক কল্যাণ নিশ্চিত হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতীয় জীবনে নবীজীর আদর্শ পুরোপুরি অনুসরণ করাই হলো সকল সমস্যার মূল সমাধান।”​এবিএম সিরাজুল মামুন দেশপ্রেমিক সকল নাগরিকের প্রতি আহ্বান জানান, যেন তারা ইসলামের এই মূলনীতিকে গুরুত্ব দিয়ে দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক নীতিমালায় তার প্রতিফলন ঘটাতে ঐক্যবদ্ধ ভূমিকা রাখেন।

এবিএম সিরাজুল মামুন জোর দিয়ে বলেন, বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইসলামী দলগুলোর এই ঐক্য অপরিহার্য। তিনি মনে করেন, এই ঐক্য সমাজের সামনে ইসলামকে একটি স্থায়ী শান্তি ও কল্যাণের মডেল হিসেবে উপস্থাপন করবে। তিনি দেশের সকল ইসলামী দল, সংগঠন ও চিন্তাশীল ব্যক্তিদের প্রতি এই ঐক্যের ডাকে সাড়া দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুব মোর্শেদ, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদ, জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম রাব্বানী, মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিসের ১২ নং ওয়ার্ড পূর্ব সভাপতি আক্তারুজ্জামান খান রেজু, সাধারণ সম্পাদক আলতাফ হুসাইন, ১২ নং ওয়ার্ড পশ্চিম সভাপতি খন্দকার মুহাম্মাদ ইউনুস, ১৩নং ওয়ার্ড পূর্ব শাখা সভাপতি পীর মোহাম্মদ বাপ্পী, প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102