বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কথনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে গল্প আড্ডা  বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান

গিয়াসউদ্দিনের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে সিদ্ধিরগঞ্জে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ 🪪

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সিদ্ধিরগঞ্জে ব্যাপক লিফলেট বিতরণ করেছে স্থানীয় বিএনপি ও শ্রমিক দল। রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৬নং ওয়ার্ডের এসওরোড এলাকায় এই প্রচার কার্যক্রম পরিচালিত হয়।

প্রচারণায় ট্যাংকলরী শ্রমিক, বিভিন্ন দোকানদার এবং সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট তুলে দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়। উপস্থিত নেতাকর্মীরা গিয়াস উদ্দিনের বিগত দিনের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং তাকে পুনরায় নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: মোস্তফা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরীফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এই লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক এসএম আসলাম মন্ডল।

এছাড়াও এই প্রচারণায় আরও উপস্থিত ছিলেন নাসিক ৬নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি সালাউদ্দিন, সাবেক যুবদল নেতা গোলাম কিবরিয়া, ৬নং ওয়ার্ড শ্রমিক দলের সদস্য সচিব কাজী উকিল, যুগ্ম-আহ্বায়ক মুন্না প্রধান, খোরশেদ আলম, ইমন মন্ডল, আব্দুর রব, ৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম, রিপন মন্ডল এবং জাহাঙ্গীর প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102