শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী এবিএম সিরাজুল মামুনের এড.আবুল কালাম চতুর্থবার এমপি নির্বাচিত হওয়ায় ইসমাইল হোসেন কাউছারের অভিনন্দন নারায়ণগঞ্জ-৫ আসনে আবুল কালামের জয় ও বিএনপির সংখ্যাগরিষ্ঠতা অর্জনে আমলাপাড়ায় দোয়া মাহফিল বিএনপির নিরঙ্কুশ জয় ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপি নেতা মজিবুর রহমানের উদ্যোগে দোয়া  নারায়ণগঞ্জ-৫: আবুল কালামের ঐতিহাসিক জয়ে স্বেচ্ছাসেবক দল নেতা জিয়ার অভিনন্দন নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের জয়ে এড. আবুল কালামকে দুলাল হোসেনের অভিনন্দন না’গঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয়: আজহারুল ইসলাম মান্নানকে ফয়সালের অভিনন্দন  চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এড.আবুল কালামকে ফতেহ মোহাম্মদ রেজা রিপনের অভিনন্দন ‘নেতাকর্মীদের না খুঁজে দুর্বৃত্তদের খুঁজলে ভালো হবে’: নজরুল ইসলাম আজাদ রূপগঞ্জে বিপুল ভোট পেয়ে ইতিহাস গড়বেন দিপু ভূঁইয়া: মাহবুবুর রহমান 

মাওলানা মঈনুদ্দিন আহমাদের পক্ষে নাসিক ১২ নং ওয়ার্ডে গণসংযোগ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৮৯ 🪪
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী পূর্ব থানায় ৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ এর পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত। 
বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ মহানগরী পশ্চিম থানার আয়োজনে নাসিক ১২নং ওয়ার্ড  শহরের মিশন পাড়া জামে মসজিদ এলাকা থেকে গণসংযোগটি ডনচেম্বার, চাষাঢ়া পুকুর পাড়,চকলেট ফ্যাক্টরী,চাষাঢ়া, ডনচেম্বার ঘুরে ব্যাংক কলোনি,খাঁনপুর বউ বাজার,ব্রাঞ্চ রোড হয়ে খাঁনপুর মেট্টো মোড়ে এসে শেষ হয়।
উক্ত গণসংযোগে মহানগরী কর্ম পরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির বলেন,
আগামী দিনে বাংলাদেশের মানুষ একটি ইসলামী রাষ্ট্র দেখতে চায়।তার-ই লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়।সব দল দেখা শেষ,জামায়াতে ইসলামীর বাংলাদেশ। তিনি জনগণের উদ্দেশ্যে আরও বলেন, এই নারায়ণগঞ্জে ভাই, চাচা-চাচী,ভাতিজা কতো কিছুই দেখেছেন। কিন্তু কোনো উন্নয়ন দেখেননি। আমি বলতে চাই, বাংলাদেশের মানুষ আর কোনো চাঁদাবাজকে দেখতে চায় না।বাংলাদেশের মানুষ আর কোনো জালেমের রাজত্ব কায়েম দেখতে চায়না। জামায়াতে ইসলামী আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাবে।তিনি আরও বলেন, আপনারা একটি ইসলামী রাষ্ট্র কায়েমের লক্ষ্যে সবাই একযোগে কাজ করে যাবেন। তাহলেই আমাদের নতুন বাংলাদেশ বিনির্মান হবে।
উক্ত গণসংযোগে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী কর্ম পরিষদ সদস্য ওমর ফারুক, পূর্ব থানার আমীর মাওলানা  হাবিবুর রহমান, মহানগর মজলিসে শুরা সদস্য ফরিদ উদ্দিন আহমাদ সহ শতাধিক জামায়াত নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102