বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের বিভিন্ন মন্দির পরিদর্শনে মাসুদুজ্জামান মাসুদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ 🪪

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সম্প্রীতির বার্তা নিয়ে বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তিনি জেলার ঐতিহ্যবাহী কয়েকটি পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেন এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সঙ্গে কুশল বিনিময় করেন।

এদিন মাসুদুজ্জামান মাসুদ প্রথমে ২১ নম্বর ওয়ার্ডের ঐতিহাসিক বৃন্দাবন আখড়া ও লালজি মন্দির পরিদর্শন করেন। এরপর তিনি ২২ নম্বর ওয়ার্ডের বন্দর বাজার ও ঘাট এলাকার পূজামণ্ডপে যান এবং পরিশেষে ২৬ নম্বর ওয়ার্ডের ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন। প্রতিটি স্থানেই পূজামণ্ডপের আয়োজক, সেবায়েত ও পূণ্যার্থীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শনকালে মাসুদুজ্জামান মাসুদের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অভয় কুমার রায় এবং বাংলাদেশ পূজা ফ্রন্টের সদস্য সচিব কার্তিক ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য মনোয়ার হোসেন শোখন, মো. আলমগীর হোসেন, শহীদুল ইসলাম রিপন, ফারুক আহমেদ রিপন, অ্যাডভোকেট বিল্লাল হোসেন এবং অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরিদর্শনকালে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “তারেক রহমান আমাদেরকে আপনাদের কাছে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে পাঠিয়েছেন। দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় আয়োজন নয়, এটি আমাদের জাতীয় ঐতিহ্য এবং অসাম্প্রদায়িক চেতনার উৎস। এই উৎসব আমাদের সমাজে সম্প্রীতি, সহাবস্থান এবং শান্তিপূর্ণ সহনশীলতার প্রতিচ্ছবি। আমি মনে করি, ধর্ম ব্যক্তি বিশ্বাসের বিষয়, কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হলো সবাইকে সমান মর্যাদা ও সুরক্ষা দেওয়া।”

তিনি আরও উল্লেখ করেন যে, এই ধরনের উৎসবগুলো সমাজে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সকলের প্রতি শুভেচ্ছা জানান এবং উৎসবের শান্তিপূর্ণ সমাপ্তি কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102