শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৩ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জ শহর ও বন্দরে বস্ত্র বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই মহতী উদ্যোগের মাধ্যমে দুর্গোৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে বস্ত্রহীনদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়।

আজ ২৮ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কর্তৃক আয়োজিত দুটি পৃথক বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথমটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রাণকেন্দ্রে অবস্থিত বলদেব আখড়া, নিতাইগঞ্জে এবং দ্বিতীয়টি বন্দর উপজেলার বাবু পাড়া বৃন্দাবন আখড়া এলাকায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা ফ্রন্টের সভাপতি অভয় কুমার এবং সদস্যসচিব কার্তিক ঘোষ। মাসুদুজ্জামান মাসুদের পক্ষে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বিএনপির সাবেক নগর কমিটির সমাজকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক মনির হোসেন সরদার এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু।

বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরেন। তারা বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে যুগ যুগ ধরে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে। এই ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতা একান্ত প্রয়োজন। তারা আরও জোর দিয়ে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” এই মূলমন্ত্রে বিশ্বাসী এবং সকল ধর্মাবলম্বীর প্রতি শ্রদ্ধাশীল।

বক্তারা উল্লেখ করেন, বিএনপি শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, বরং ধর্ম, বর্ণ নির্বিশেষে আপামর জনসাধারণের পাশে দাঁড়ানোর এক মানবিক সংগঠন। বিএনপি সবসময় এবং যেকোনো পরিস্থিতিতে মানুষের সাহায্যে এগিয়ে আসে এবং সমাজের সকল স্তরের মানুষের কল্যাণে কাজ করে। এই বস্ত্র বিতরণ কর্মসূচি তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে এবং উৎসবে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102